‘গান্ধীজির দিশাই অখণ্ড ভারতের লক্ষ্য’, মৃত্যুবার্ষিকীতে এক্সে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে এক্সে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্সপোস্টে গান্ধিজীর বার্তাই দিয়েছেন তিনি। গান্ধীজির (Gandhiji) অখণ্ড ভারতের কথা তাঁর শ্রদ্ধায় লিখেছেন তিনি। দেশের ঐক্য ও গণতন্ত্রের কথাই মনে করালেন তিনি। 

মুখ্যমন্ত্রী এক্সপোস্টে লিখেছেন,মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মৃত্যুবার্ষিকীতে তাঁকে আন্তরিকভাবে স্মরণ করছি।গান্ধীর ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ভারতের দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের প্রাণ। আজকের কর্মের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের বীজ।

 

জাতির জনকর হিসেবে পরিচিত মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)। কেন্দ্রের ১০০ দিনের কাজ থেকে তাঁর নাম বাতিল করা হয়েছে।নতুন নাম রাখা হয়েছে ‘জি রাম জি’। তখনই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। গান্ধিজির মৃত্যুবার্ষিকীতে গান্ধিজীর একতার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। গণতন্ত্র রক্ষা করার জন্য গান্ধীজির একতার বার্তাই মূল, সেটাই মনে করালেন মুখ্যমন্ত্রী। 

অহিংসার পথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন মহাত্মা গান্ধী। একাধিকবার গ্রেফতার হয়ে কারাদণ্ড ভোগ করেছেন। তাঁর লড়াই তাকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছিল। খুব সাদামাটা ভাবে জীবন চালাতেন তিনি। ভালোবাসা ও সম্মানের জন্য বাবু বলে তাকে সম্বোধন করা হতো। ভারতের স্বাধীনতার জন্য তাঁর লড়াই কখনো ভোলার নয়। ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারিতেই এক প্রার্থনা সভায় নাথুরাম গডসের গুলিতে মৃত্যু হয় তাঁর।মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে দিল্লিতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন