চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ অক্টোবর বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এদিন ভবানীপুরের উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ের পরেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন। সাংবাদিকদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ থেকে প্রার্থী হবেন। উদয়ন গুহ প্রার্থী হবেন কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্র থেকে। ব্রজকিশোর গোস্বামী প্রার্থী হবেন নদিয়া জেলার শান্তিপুর থেকে। গোসাবা কেন্দ্র থেকে প্রার্থী হবতে পারেন বাপ্পাদিত্য নস্কর অথবা সুব্রত মণ্ডল।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁদের দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকারকে প্রার্থী করেছিল। নিশীথ ভোটের লড়াইয়ে দাঁড়িয়েছিলেন কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্র থেকে ও জগন্নাথ প্রার্থী হয়েছিলেন নদিয়া জেলার শান্তিপুর থেকে। ফলাফল বার হতে দেখা যায় দিনহাটাতে নিশীথ জয়ী হয়েছেন মাত্র ৫৬ ভোটে। রাজ্যে এটাই এবারে সব থেকে কম ব্যবধানে জয়ের নজীর। সেই সময়েই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই আসন থেকে সম্ভবত পদত্যাগ করতে পারেন নিশীথ। পরে সেটাই হয়। নিশীথ পদত্যাগ করেন বিধায়কের পদ থেকে, ধরে রাখেন সাংসদ পদ। আবার জগন্নাথ সরকার শান্তিপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হলেও তিনিও সাংসদ পদ ধরে রেখে বিধানসভা থেকে ইস্তফা দেন। ফলে দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। অন্যদিকে খড়দহে তৃণমূল প্রার্থী কাজল সিনহা কোভিডে আক্রান্ত হয়ে মারা যান ভোটের ফলাফল ঘোষনার আগেই। তাই সেই আসনে কাজলবাবু জিতলেও ফের উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। আবার দক্ষিন ২৪ পরগনা জেলার গোসাবা থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ন্ত নস্কর জয়ী হলেও তিনি কিছুদিনের মধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। ফলে এই আসনেও উপনির্বাচন করতে হয়। কমিশন এই চার আসনেই আগামী ৩০ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করেছে।

এদিন মমতা যাদের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন তাঁদের মধ্যে উদয়ন গুহ যেমন দিনহাটা থেকেই লড়বেন সেটা যেমন আগে থেকেই আঁচ করা গিয়েছিল তেমনি খড়দহ থেকে যে শোভনদেবই প্রার্থী হচ্ছেন সেটা মমতা নিজেই আগে জানিয়ে দেন। তবে চমক দিয়েছেন তিনি শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে। বৈষ্ণব ধর্মের অন্যতম প্রাণকেন্দ্র এই শহরে বিজেপিকে মাত দিতে মমতা বেছে নিয়েছেন বৈষ্ণবদের পরম শ্রদ্ধেয় গোস্বামী বাড়ির তরুণ সদস্য ব্রজকিশোর গোস্বামীকে। সন্দেহ নেই মতুয়া ভোটে ভাগ বসানো বিজেপিকে এবার বেশ কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন মমতা। তবে গোসাবার ক্ষেত্রে এখনও চূড়ান্ত হয়নি কে প্রার্থী হবেন। তবে যে ২জনের মধ্যে এই প্রার্থীপদের টিকিট ঘোরাফেরা করছে তাঁরা হলেন প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের ছেলে বাপ্পাদিত্য নস্কর ও সুব্রত মণ্ডল।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ