১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই ১ মে। এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস। আবার একইদিনে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। সুতরাং একটা বড় অংশের মানুষের ছুটির দিন। আর তাই পরিবার নিয়ে বেরিয়ে পড়ার পরিকল্পনা করেছেন অনেকেই। কিন্তু একটা বড় অংশের মানুষের ছুটি নেই। বিশেষ করে যাঁরা বেসরকারি সংস্থায় কর্মরত এবং জরুরি পরিষেবার সঙ্গে জড়িত। এই আবহে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, শুক্রবার মেট্রো কম চলবে। কিন্তু রেল, বাস, মেট্রো পরিষেবা সচল থাকছে কল্লোলিনী কলকাতায়। যদিও অন্যদিনের তুলনায় কম চলবে মেট্রো।

আজ, বৃহস্পতিবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, কখন শুরু হবে পরিষেবা? শেষ মেট্রো পাবেন কখন? ব্যবধান কতটা থাকবে? এই সমস্ত তথ্য জেনেই আগামীকাল পথে বের হওয়া উচিত। ছুটির দিন হওয়ায় সরকারি–বেসরকারি বাস রাস্তায় কম থাকে। তখন মেট্রো ধরেই পৌঁছতে হয় গন্তব্যে। বেসরকারি চাকরি যাঁরা করেন তাঁদের অফিস শুক্রবার খোলা থাকছে বলেই খবর। ফলে তাঁদেরকেও এই মেট্রোর পথই ধরতে হবে। সুতরাং একটা ভিড় ছুটির দিন হলেও থাকবে বলে মনে করা হচ্ছে। সেখানে মেট্রো কম চললে যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে পরিষেবা নিয়ে জানানো হয়েছে, সাধারণ দিনে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) চলে ২৭২টি মেট্রো। কিন্তু ১ মে তা কম চলবে—মোট ২৪৪টি। আপ ও ডাউনে ১২২টি করে চলবে। এই পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটেই। গোটা সপ্তাহে গ্রিন লাইনে চলে ২২৮টি মেট্রো। আগামীকাল শুক্রবার চলবে ২০৪টি মেট্রো। ইয়েলো লাইনে সাধারণত চলে ১২০টি মেট্রো। সেটা কমিয়ে শুক্রবার চালানো হবে ৯২টি। তবে অরেঞ্জ এবং পার্পল লাইনে স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা।

এছাড়া শেষ মেট্রো কখন মিলবে তারও একটা সূচি জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রান্তিক স্টেশন থেকে শুরু ও শেষ মেট্রো অন্যান্য দিনের মতো সময়েই মিলবে। পরিষেবা শুরু হবে ৬টা ৫০ মিনিটে। রাত সাড়ে ৯টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে ছাড়বে শেষ মেট্রো। দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রুটে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ রাত্রিকালীন মেট্রোটি ছাড়বে। এই মেট্রো শহরবাসীর কাছে অন্যতম লাইফলাইন। তাই ছুটর দিন হলেও পথে নামবে মানুষজন। সফর করবেন মেট্রোতে।

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর