আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাত পোহালেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সুতান টান্ডিতে আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব সেঁন্দরা। এই উৎসবকে কেন্দ্র করে শিকার বা বন্যপ্রাণী হত্যা রুখতে আজ, বৃহস্পতিবার থেকেই অযোধ্যা পাহাড়ে ওঠার প্রতিটি রাস্তায় চলছে বন দফতরের কড়া নজরদারি। আগামিকাল, শুক্রবার সকাল থেকেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সুতান টান্ডিতে পালিত হবে আদিবাসীদের ঐতিহ্যবাহী সেঁন্দরা ও শিকার উৎসব। যুগ যুগ ধরে চলে আসছে এই বিশেষ উৎসব।

আরও পডুন: পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

যদিও ভারত-জাকাত-মাঝি পারগানা মহলের জেলা-পারগানা রতন লাল হাঁসদা জানান, ‘শিকার শব্দ প্রয়োগ করলেই প্রাণী হত্যার বিষয়টি চলে আসে। বুদ্ধ পূর্ণিমা না, তার অনেক আগে থেকেই আমাদের সংস্কৃতি রক্ষা, সামাজিক, রীতি-নীতি, কু-সংস্কার আলোচনা, আমাদের পরম্পরা, ঐতিহ্য রক্ষা করার জন্যই সকলে বছরের এই দিনটিতে মিলিত হই। সেটাই উৎসবে পরিণত হয়েছে। একটি সংস্থা কলকাতা হাইকোর্টে যে মামলা করেছে, তার ভিত্তিতে অস্ত্র নিয়ে অযোধ্যা পাহাড়ে প্রবেশ নিষেধ। কিন্তু আদিবাসীরা অস্ত্র নিয়ে আত্মরক্ষার্থে পাহাড়ে যায়।’ হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে তাদের সংস্কৃতিতে আঘাত করা হয়েছে বলে জানান রতনলাল হাঁসদা।

বুদ্ধ পূর্ণিমার দিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঐতিহ্যবাহী সেঁন্দরা ও শিকার উৎসব প্রাচীনকাল থেকে চলে আসছে। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসম, ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। ফলে সম্ভাব্য দুর্ঘটনা ও বনভূমির ক্ষতি রোধে জেলা বন দফতর নিয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। অযোধ্যা পাহাড়মুখী প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। সেখানে পাহাড়ে যাওয়া প্রতিটি গাড়ি থামিয়ে চলছে তল্লাশি, পাশাপাশি চালানো হচ্ছে সচেতনতা প্রচারও। বন দফতরের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে-জঙ্গলে আগুন না লাগাতে এবং কোনওভাবেই শিকার না করা হয়। এই বিষয়ে ঝালদা রেঞ্জের অবসরপ্রাপ্ত বিট অফিসার সদানন্দ কুইরি জানান, ‘উৎসবের আনন্দ বজায় রেখেই পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষা করাই মূল লক্ষ্য। বন দফতরের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ ও পথচারীরা।’

এই বিষয়ে রতনলাল হাঁসদা আরও জানান, ‘সেঁদরা উৎসবে আমরা শিকার বা প্রাণী হত্যা করতে অযোধ্যা পাহাড়ে যাই না। আমাদের সংস্কৃতি রক্ষা করতে যাই। এখন আমাদের সমাজের রীতিনীতি নিয়ে লোক আদালতের কায়দায় বসে আলোচনা চলে। যেখানে অনেক কিছু নিষ্পত্তি হয়। সমাজের অনেক কিছু রীতি নীতির সংযোজন-বিয়োজন হয়। সাঁওতালদের কাছে বুদ্ধ পূর্ণিমা নেই। এটা আমাদের ল বীর বাইসি। প্রশাসন যেটা করছে বাড়াবাড়ি, এটা আমাদের পক্ষে মানা সম্ভব নয়।’ এমনটাই ‘এই মুহূর্ত’ ডিজিটালকে স্পষ্টভাবে জানিয়ে দেন রতনলাল হাঁসদা।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য