‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: একদা সতীর্থ, দলের সংগঠন কিংবা মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন আত্মঘাতী তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার তাঁর আত্মহত্যার ঘটনায় রীতিমতো শোকাহত ও মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই এক্স হ্যান্ডলে তৃণমূলনেত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মমতা লেখেন, ‘আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু আমাকে নাড়িয়ে দিয়েছে। তিনি তাঁর জীবনের অনেকটা সময় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা ও সমাজসেবায় অতিবাহিত করেছেন। সর্বদা তিনি তাঁর বিনম্র স্বভাব এবং রামপুরহাট ও বীরভূমের মানুষের সঙ্গে গড়ে ওঠা নিবিড় সম্পর্কের জন্য পরিচিত ছিলেন। এই মর্মান্তিক ঘটনাটিকে আরও বেশি বেদনাদায়ক করে তুলেছে সেই তীব্র মানসিক ও আবেগজনিত চাপ। যা তাঁকে জীবনের শেষ দিনগুলিতে সহ্য করতে হয়েছিল বলে মনে হয়।’

তৃণমূলনেত্রী আরও বলেন, ‘পাঁচবারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার এবং চেয়ারম্যান হিসেবে আশিস দা রামপুরহাটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। জনগণের জন্য বহু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছিলেন তিনি। অথচ, এত কাজ করা সত্ত্বেও তাঁকে বারবার অপবাদের শিকার হতে হয়েছে। মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং নিরন্তর চাপের মুখে ফেলা হয়েছে। দীর্ঘ জনসেবার নজির থাকা সত্ত্বেও তাঁকে যে হেনস্থা ও মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছিল, তা আমাদের সকলকে নিরন্তর রাজনৈতিক বিদ্বেষের মানবিক মূল্য বা পরিণতির বিষয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে। তাঁর পরিবার, পরিজন, প্রাক্তন ছাত্রছাত্রী এবং অগণিত অনুরাগীর প্রতি আমার আন্তরিক প্রার্থনা ও গভীর সমবেদনা রইল। তাঁর অনুপস্থিতি সর্বদা গভীরভাবে অনুভূত হবে।’

আরও পডুন: মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

তৃণমূল কংগ্রেসের জমানায় একাধিক মন্ত্রীত্ব সামলেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপরই ভার দিয়েছিলেন। এমনকী বীরভূমে তৃণমূলের সংগঠনেও গুরুদায়িত্ব ছিল আশিসের কাঁধেই। অনুব্রত তিহারা থাকাকালীন বীরভূমে দলের সংগঠন দেখার জন্য একটি কোর কমিটি তৈরি করেছিলেন মমতা। তাতেও ছিলেন প্রয়াত নেতা।

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার