দুপুরে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্না, জেনে নিন কোন কোন রাস্তায় ট্র্যাফিক বদল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার থেকে কলকাতার কেন্দ্রীয় এলাকায় যান চলাচলে আংশিক নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মেট্রো চ্যানেল সংলগ্ন এলাকায় শ্যামবাজার ও পার্ক স্ট্রিটমুখী যানবাহন একটি নির্দিষ্ট লেন দিয়ে চলাচল করবে।

ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ায় নির্বিচারে নাম বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ২টা থেকে মেট্রো চ্যানেলে এই অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার কথা। উল্লেখ্য, ২০০৬ সালে সিঙ্গুরে টাটা মোটরসের গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে তিনি যেখানে ২৬ দিন অনশন করেছিলেন, সেই একই জায়গায় এবারও এই কর্মসূচির মঞ্চ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের আগে বুথের পরিকাঠামো ও প্রস্তুতি খতিয়ে দেখছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

পুলিশ সূত্রে জানা গেছে, এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিটের দিকে যাওয়া দুটি লেনকে ভাগ করে দেওয়া হবে। এর একটি লেন শ্যামবাজারগামী গাড়ির জন্য এবং অন্যটি দক্ষিণ কলকাতার দিকে যাওয়া যানবাহনের জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউমুখী দুটি লেন মেট্রো চ্যানেলের কাছে আপাতত বন্ধ রাখা হবে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী ট্র্যাফিক ডাইভারশন কার্যকর করা হবে। যদি যানজটের চাপ বাড়ে, তাহলে পার্ক স্ট্রিট বা দক্ষিণ কলকাতামুখী গাড়িগুলিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও সেন্ট্রাল অ্যাভিনিউ মোড় থেকে লালবাজারের দিকে ঘুরিয়ে দিয়ে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে রেড রোডের দিকে পাঠানো হতে পারে। এছাড়া শ্যামবাজারমুখী যানবাহনের গতি কমে গেলে, কিছু গাড়িকে পার্ক স্ট্রিট থেকে মায়ো রোড এবং এসপ্ল্যানেড রো ইস্টের দিকে ঘুরিয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখবেন ট্র্যাফিক বিভাগের আধিকারিকরা। প্রয়োজন অনুযায়ী লালবাজার থেকে নির্দেশ মিললেই বিভিন্ন রুটে ট্র্যাফিক ডাইভারশন কার্যকর করা হবে।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?