বঙ্গভঙ্গ ইস্যুর পরে আর জি কর ইস্যুতেও শুভেন্দুর অভিমতে গুরুত্ব মমতার

আর জি কর ইস্যুতে শুভেন্দুর নাম না নিলেও তাঁর সিবিআই তদন্তের কিন্তু বিরোধিতা করেননি মমতা। বরঞ্চ জানালেন সিবিআই তদন্তে তাঁর কোনও আপত্তি নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গভঙ্গ ইস্যুতে দুইজনে সহমত হয়েছিলেন। এবারেও আর জি কর ইস্যুতের(R G Kar Issue) দুইজনে সহমতে এলেন। একের দাবি অন্যজন খণ্ডন করলেন না। নজরে মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও রাজ্যের বিরোধী দলনেতা(Leader of Opposition) শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কিছুদিন আগে রাজ্য বিধানসভায় বাংলা ভাগের দাবির বিরুদ্ধে প্রস্তাব এনেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তাবে শুভেন্দু শুধু সমর্থনই জানিয়েছিলেন তাই নয়, তিনি নিজে একটি সংশোধনী প্রস্তাবও দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেদিন নিজে শুভেন্দুর নাম করে সেই প্রস্তাব মূল প্রস্তাবটিতে অন্তর্ভুক্ত করার জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলেন। সেদিন প্রায় সাড়ে ৩ বছর পরে মুখ্যমন্ত্রী নিজের মুখে প্রকাশ্যে নাম নিয়েছিলেন শুভেন্দু। এদিন আর জি কর ইস্যুতে শুভেন্দুর নাম না নিলেও তাঁর সিবিআই তদন্তের(Demand of CBI Enquiry) কিন্তু বিরোধিতা করেননি মমতা।

আরও পড়ুন, ফাস্টট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত, আর জি কর কাণ্ডে অভিমত মুখ্যমন্ত্রীর

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় শুভেন্দু গতকাল অর্থাৎ শুক্রবারই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। গতকাল শুভেন্দু ছিলেন বাঁকুড়া জেলার খাতরা মহকুমার রানীবাঁধ ব্লকের ঝিলিমিলিতে। সেখানে বিজেপি একটি সভা থেকে তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দেবে না৷ তাই প্রয়োজনে মৃতার পরিবারকে আদালতে যাওয়ার আবেদনও করেন তিনি। এক্ষেত্রে বিজেপির তরফে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান বিরোধী দলনেতা। বলেছিলেন, ‘এমন ঘটনা কখনও এই রাজ্যে হয়নি। আমরা রাজ্যের মানুষের সঙ্গে আছি। শীঘ্রই এই ঘটনায় সিবিআই তদন্তের দরকার।’ এদিন অর্থাত শনিবার কিন্তু মমতা সেই দাবি খণ্ডন করে দেননি। বরঞ্চ জানিয়ে দিয়েছেন, কারও যদি রাজ্য পুলিশের তদন্তে আস্থা না থাকে তাহলে তিনি বা তাঁরা যে কোনও কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি জানাতেই পারে। তিনি বা তাঁর সরকার সেই দাবির বিরোধিতা করবেন না।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে রাজ্যের একের পর এক হাসপাতালে কর্মবিরতি, বিপাকে রোগীরা

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? তিনি জানিয়েছেন, ‘আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যু ন্যক্কারজনক এবং অমানবিক। আমার মনে হচ্ছে, যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে কখনওই সমর্থন করা যায় না। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওদের দাবির সঙ্গে একমত। আমি আমার প্রশাসনকে নির্দেশ দিয়েছি, দোষীদের চিহ্নিত করে তিন থেকে চার দিনের মধ্যে ফাস্টট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে। এই অপরাধের কোনও ক্ষমা নেই। আমাদের ওপর আস্থা না থাকলে আন্দোলনরত পড়ুয়ারা যে কোনও এজেন্সির কাছে যেতে পারেন। আমাদের কোনও আপত্তি নেই। সিবিআই তদন্ত করলেও আমাদের কোনও অসুবিধা নেই। কারণ, আমাদের কিছু লুকোনোর নেই। আন্দোলনকারীদের জানাচ্ছি, আপনারা সব সময় দায়িত্ব পালন করেন। রোগীদের ফেরাবেন না। আপনারা দাবি নিয়ে আন্দোলন করুন। কিন্তু পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেটা দেখার অনুরোধ করব।’

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান