বন্যা বিধ্বস্ত বীরভূমের রাস্তা আর স্কুল সারাইয়ে বিধায়ক-সাংসদদের তহবিল ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

দলের বিধায়ক ও সাংসদদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বীরভূম জেলার বন্যা বিধ্বস্ত রাস্তা ও স্কুলগুলিকে সারাই করে দিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টি, সেইসঙ্গে উপচে পরা জলাধান থেকে ছাড়া জল ডুবিয়েছে বীরভূম(Birbhum) জেলার বেশ কিছু এলাকা। সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়ে, লাভপুরের মতো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে সেই বন্যার জলে। এদিন অর্থাৎ মঙ্গলবার বোলপুরে সেই বন্যার ক্ষয়ক্ষতি নিয়েই প্রশাসনিক বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বৈঠকেই তিনি দলের বিধায়ক ও সাংসদদের নির্দেশ দিয়েছেন, তাঁদের জনপ্রতিনিধিত্বের তহবিল থেকে টাকা দিয়ে জেলার বন্যা বিধ্বস্ত রাস্তা ও স্কুলগুলিকে(Flood Effected Roads and Schools) সারাই করে দিতে। যদিও আবারও নতুন করে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও এদিন মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলে দিয়েছেন। একই সঙ্গে একহাত নিয়েছেন কেন্দ্র সরকারকেও।

আরও পড়ুন, উচ্চ প্রাথমিকে শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টেও

বীরভূমের একাধিক এলাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি। লাভপুর, সাঁইথিয়া, রামপুরহাট-সহ বিস্তীর্ণ অঞ্চল এখনও জলমগ্ন। দুদিনের জেলা সফরের শেষ দিনে বীরভূমের পরিস্থিতি খতিয়ে দেখে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, বন্যায় ক্ষতি হওয়া পথঘাট, চাষের জমি পুনরুদ্ধারের জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। তিনি বলেন, ‘যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনও কাদা শুকোয়নি, জলটা নেমেছে। দুবরাজপুর, রামপুরহাট, লাভপুর, সিউড়ি-তে প্রচুর হয়েছিল। আমরা দফতরগুলোকে নির্দেশ দিয়ে গিয়েছি, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জিআর চলবে, যতক্ষণ না অবস্থা স্বাভাবিক হচ্ছে। আগামী দুদিন ভারী বর্ষার পূর্বাভাস রয়েছে। গ্রামীণ অঞ্চলের রাস্তা যা ভেঙে গিয়েছে, বিধায়কদের নির্দেশ দিয়েছি, রাস্তা সারাইয়ের জন্য বরাদ্দ(MP and MLA Fund) টাকা সম্পূর্ণটাই খরচ হবে। এমপি খাতের ১ কোটি টাকা স্কুল মেরামতি, আর ৪ কোটি টাকা রাস্তা মেরামতিতে খরচ হবে। বাকি আমরা পঞ্চায়েত দফতর থেকে সার্ভে করে দেখে নেব।’

আরও পড়ুন, নিজের বাড়িতে নিজের চেয়ারে বসতেই স্বমূর্তিতে কেষ্ট, হাসলেন, কাঁদলেনও

এরপরেই মুখ্যমন্ত্রী একহাত নেন Damodar Valley Corporation বা DVC-কে। তিনি বলেন, ‘প্রতি বছর ডিভিসি জল ছাড়ায় ম্যান মেড ফ্লাড হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা বাড়ে। বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ৯৯ সালে আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে কোমর সমান জল। আমরা সরকারে আসার পর থেকে প্রতিনিয়ত মনিটারিং করি। এই প্রথম আমরা দেখলাম এরকম। ডিভিসির জল নাকি জলশক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। কালকেও দেখেছেন দুর্গাপুর ব্যারেজে জলের স্রোত কীভাবে আসছে। খানাকুল ১-২, ঘাটাল, অনেকটাই জলের তলায়। আমি দেখে আসার পর মন্ত্রী-বিধায়করা যান। মুখ্যসচিব যান। প্রশাসনিক তৎপর। কিচেন চলছে। দলের পক্ষ থেকে ড্রাই ফুড দেওয়া হচ্ছে। আবারও বৃষ্টি হতে পারে। নতুন করে আরও কিছু এলাকা হয়তো ডিববে। ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি, গ্রামের রাস্তা, কাঁচা বাড়ি। ডিভিসি জল ছাড়বে আর মানুষ মরবে! ত্রাণশিবিরে দুর্গতদের জন্য রাজ্য সরকারের তরফেও আলাদা করে শুকনো খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে। ভেঙে পড়া বাড়িগুলি মেরামত বা পুনর্গঠন করে দেবে রাজ্য সরকার। ১১ লক্ষ পাকা বাড়ি তৈরির অর্থ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পৌঁছে দেওয়া হবে।’

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর