নিখোঁজের সংখ্যা ঠিক কত, তদারকিতে খোদ মুখ্যমন্ত্রী

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার ঠিক কতজন নিখোঁজরা সেই বিষয়ে এবার তদারকিতে নামলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার(Orrisa) বালেশ্বরের(Baleshwar) কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে গত শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার(Coromondol Express Accident) মুখে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৩০০ মানুষ মারা গিয়েছেন। ওই দুর্ঘটনা কেড়ে নিয়েছে বাংলার(Bengal) বহু মানুষের জীবনও। শনিবার থেকে ক্রমাগত মৃত্যুসংবাদ আসছে এ রাজ্যে। এখনও বহু মৃতদেহ শনাক্ত করা যায়নি। বাংলার অনেকেই এখনও নিখোঁজ(Missing)। এই পরিস্থিতি নিহতদের দেহ যাতে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় এবং নিখোঁজরা এখন ঠিক কোথায় আছেন সেই বিষয়ে এবার তদারকিতে নামলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন রুজিরার দুবাই যাত্রা ঠেকাল Immigration Department, ক্ষুব্ধ তৃণমূল

দুর্ঘটনার পরেরদিনই অর্থাৎ শনিবার সকালেই বালেশ্বরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে উদ্ধারকাজ-সহ গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথাও বলেন। তার পর সে দিনই ফিরে আসেন কলকাতায়। তারপর থেকে লাগাতার তিনি খোঁজ খবর নিয়ে চলেছেন বাংলার ঠিক কতজন মানুষ এই দুর্ঘটনায় মারা গিয়েছেন বা আহত হয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন। দেখা যাচ্ছে ওই দুর্ঘটনায় রেলের তরফে ২৮৮ জনের মৃত্যুর খবর জানানো হলেও ওড়িশা সরকারের হিসাবে মৃতের সংখ্যা ২৭৫। আবার বেসরকারি নানা সংবাদমাধ্যমের হিসাব ২৯৫। এই অবস্থায় এখনও পর্যন্ত বাংলার ৮১জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে এই দুর্ঘটনায়। কিন্তু এখনও নবান্নের কন্ট্রোলরুলে বিভিন্ন জেলা থেকে প্রচুর ফোন আসছে নিখোঁজ মানুষদের সন্ধানে। বেশিরভাগ ফোনই আসছে কোচবিহার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলা থেকে। সেই কারণে এখন গোটা বিষয়টি তদারকি করা শুরু করেছেন মুখ্যমন্ত্রী নিজে।

আরও পড়ুন বনগাঁর রেলগেটের পাশের শৌচালয়ে বোমা ফেটে মৃত্যু কিশোরের

এদিকে রেল বোর্ডের সুপারিশ মেনে এদিন থেকেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত নিজেদের হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থান CBI। এদিন খড়গপুর থেকেই তাঁরা সেই তদন্ত শুরু করলেন। এদিন সকালেই খড়গপুর পৌঁছে যায় CBI’র টিম। সেখানে সুপারভাইজার ট্রেনিং সেন্টার থেকে শুরু হয়েছে তদন্ত। এই তদন্তের স্বার্থে কয়েক জনকে খড়গপুরেও ডেকে পাঠিয়েছেন গোয়েন্দারা। সূত্রে খবর, বালেশ্বর, বাহানাগা বাজার এবং ভুবনেশ্বর রেল স্টেশনের কয়েক জন আধিকারিককে সোমবার খড়গপুরে আসতে বলা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং করমণ্ডল এক্সপ্রেসের কিছু যাত্রীকেও ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন ঠিক কী হয়েছিল, সে সম্বন্ধে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। তার পর কী থেকে দুর্ঘটনা, তা খতিয়ে দেখবে সিবিআই। পরে দুর্ঘটনাস্থলেও যাবেন গোয়েন্দারা।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন