আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টি মাথায় নিয়েই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের স্ট্রং রুম সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার দুপুরে দলীয় কর্মীদের তৃণমূলনেত্রী বার্তা দেন, নিজের এলাকার স্ট্রং রুমে পাহারা দিন। এমনকী প্রার্থীদেরও নিজের এলাকার স্ট্রং রুমে যেতে বলেন মমতা। সেখানেই রাত কাটাতে নির্দেশ দেন। তিনি তখনই বলেছিলেন আমিও নিজের কেন্দ্রের স্ট্রং রুমে যাব। তারপরেই রাতে কালবৈশাখীকে তোয়াক্কা না করে স্ট্রং রুমে চলে যান মমতা।

তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। যদিও তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ঢোকেননি। এই খবর বাইরে আসতেই ওই স্কুলের বাইরে জড়ো হন বিজেপির কর্মীরা। বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনাস্থলে ছুটে যান ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্টও।

আরও পডুন: তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

অশান্তি বাড়ে একটি প্রচার গাড়িকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ,  সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে কেন তৃণমূলের প্রচার গাড়ি থাকবে। সেই ইস্যুতেই তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে পৌঁছয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। ওই স্কুলের বাইরে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। তবে তৃণমূলনেত্রীর স্ট্রং রুমে যাওয়াটা দলের কাছে বড় ফ্যাক্টর। কারণ নেত্রী দলের নেতা-কর্মীদের বুঝিয়ে দিলেন তিনি যদি বৃষ্টি মাথায় নিয়ে নিজের কেন্দ্রের স্ট্রং রুম পাহারা দিতে পারেন, তাহলে সকলেই পারবেন। এটাই গণনার আগে তৃণমূল কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

Published by:

Share Link:

More Releted News:

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ