শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট-পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে নাটকীয়ভাবে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। ধৃতের নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। গ্রেফতারি এড়াতে তিনি শাড়ির স্তপে নিচে গা-ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু সেখানে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। শাড়ির স্তপ সরিয়ে অভিযুক্ত তৃণমূল কর্মীকে উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটে শনিবার (৬ জুন) সন্ধ্যায়। হাওড়ার উদয়ানারায়ণপুরের তৃণমূল কংগ্রেস হিসেবে পরিচিত ব্রহ্মানন্দ চক্রবর্তী। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। সেই সূত্র ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। তাই পুলিশের চোখে ধুলো দিতে সরকারি বস্ত্র প্রতিষ্ঠান তন্তুজর কারখানায় গা ঢাকা দিয়েছিলেন ওই তৃণমূল কর্মী। শনিবার আমতা থানার পুলিশ সেখানে হানা দেয়। 

আরও পড়ুন-‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

তদন্তকারীদের দাবি অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রহ্মানন্দ চক্রবর্তী নিজেকে আড়াল করার চেষ্টা করেন।তল্লাশির সময় এক জায়গায় স্তপ করে রাখা শাড়ির গাঁঠরি দেখে পুলিশের সন্দেহ হয়। একের পর এক গাঁঠরি সরাতেই দেখা যায়, সেগুলির নিচে টানটান হয়ে শুয়ে লুকিয়ে রয়েছেন ব্রহ্মানন্দ চক্রবর্তী। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে পেঁড়ো থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শাড়ির গাঁঠরির নিচে লুকিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার এই চেষ্টা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের