‘একশো দিনের কাজের টাকা পাচ্ছি না’, গঙ্গাসাগর থেকে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে কেন্দ্র কোনও দয়া করছে না বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০দিনের কাজে (100 Days Work)  রাজ্যের পাওনা বকেয়া টাকা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। একাধিকবার আবেদন করা সত্ত্বেও টাকা না দেওয়ায় এদিন জোরালোভাবে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কেন্দ্র কোনও দয়া করছে না বলেও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘গরীব মানুষগুলো কাজ করেছে। দীর্ঘ দিন ধরে তাদের বকেয়া বাকি আছে। এটা ভাববেন না কেন্দ্র কোনও দয়া করছে। এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি তুলে নিয়ে যায়। জিএসটি মানে সব সেন্ট্রাল ট্যাক্স। এখন একটাই ট্যাক্স। রাজ্য কোনও ট্যাক্স বসায় না। কেন্দ্র রাজ্য মিলে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে কাস্টমস ট্যাক্স থেকে শুরু করে সমস্ত ট্যাক্স নেওয়া হয়। জিএসটির কমপেনসেসন সেটাও আমরা পাইনি। যে ট্যাক্স তুলে নিয়ে যায়, তাতে আমাদের ভাগের যে টাকাটা আমাদের দেয়, এটা দয়া করে না।’ আর কতবার ১০০ দিনের কাজের টাকা চাইতে হবে কেন্দ্রের কাছে, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ক্ষেত্রে কেন ১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনা করা হচ্ছে তা নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন এদিন তিনি।

প্রসঙ্গত গত ১৭ ডিসেম্বর নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের (Amit Shah) সঙ্গে বৈঠকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন নবান্ন (Nabanna) সভাঘরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের