দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা, কত টাকার মালিক তৃণমূল সুপ্রিমো

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ডিসেম্বরের পরে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের পরে তৈরি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এর সর্বশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে দরিদ্রতম। তাঁর সম্পদের পরিমাণ ১৫ লক্ষ টাকার কিছু বেশি। এই তালিকাটি শেষ বিধানসভা নির্বাচনের আগে দায়ের করা হলফনামায় উল্লিখিত তথ্য থেকে নেওয়া।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর একটি নতুন প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে দরিদ্রতম। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকার বেশি। এই তথ্যগুলি মুখ্যমন্ত্রীরা গত বিধানসভা নির্বাচনের আগে দাখিল করা হলফনামার ভিত্তিতে তৈরি করা হয়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৯৩১ কোটি টাকারও বেশি সম্পদের মালিক। তাই তিনি সর্বাপেক্ষা ধনী মুখ্যমন্ত্রীর স্থান ধরে রেখেছেন। অরুণাচল প্রদেশের পেমা খান্ডুর স্থান নাইডুর পরেই। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ৩৩২ কোটি টাকা। একটি সর্বভারতিয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে ৩১ জন মুখ্যমন্ত্রীর সম্পদ নিয়ে গবেষণা হয়েছে তার মধ্যে এই দুই নেতাই একমাত্র কোটিপতি। এডিআরের সংকলন অনুসারে, ৩১ জন মুখ্যমন্ত্রীর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১,৬৩০ কোটি টাকা।

২০২১ সালের সেপ্টেম্বরে ভবানীপুর উপনির্বাচনের আগে দাখিল করা মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা থেকে জানা যায় যে, তার হাতে ৬৯,২৫৫ টাকা নগদ এবং ১৩.৫ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে। যার মধ্যে তার নির্বাচনী ব্যয়ের অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকাও ছিল। বাংলার মুখ্যমন্ত্রীর দাখিলপত্রে ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ১.৮ লক্ষ টাকা টিডিএস এবং ৯ গ্রাম ওজনের গয়না, যার মূল্য ৪৩,৮৩৭ টাকা বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, হলফনামায় তার নামে পৈত্রিক সম্পত্তি বা বসবাসরত বাড়ির কোনও উল্লেখ নেই।

তৃণমূল সুপ্রিমোর ঘোষিত সম্পদ সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পেয়েছে। ২০২০-২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়কর রিটার্ন অনুসারে, তাঁর সম্পদের পরিমাণ ১৫.৪ লক্ষ টাকা রেকর্ড করা হয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময়, তাঁর সম্পদের পরিমাণ ছিল ৩০.৪ লক্ষ টাকা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লাহর সম্পদের পরিমাণ ৫৫ লক্ষ টাকা, কেরলের পিনারাই বিজয়ন ১ কোটি টাকার কিছু বেশি সম্পদ নিয়ে শেষ থেকে তৃতীয় স্থানে রয়েছেন।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার