জাকিরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল: মমতা

সোমবার সাগরদিঘির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন জাকিরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল বিধায়ক (MLA) তথা উদ্যোগপতি জাকির হোসেনের (JAKIR HOSSAIN) বাড়িতে ও রাইস মিলে হয়েছিল আয়কর দফতরের অভিযান। উদ্ধার হয়েছিল ১১ কোটি টাকা। এই প্রসঙ্গে জাকির আগেই দাবি করেছিলেন, বেশি ট্যাক্স দেওয়ার জন্য তিনি আগেও পুরস্কৃত হয়েছিলেন। বলেছিলেন, সমস্ত টাকাই বৈধ। উপযুক্ত কাগজ দেখিয়ে তিনি ওই টাকা ফিরিয়ে আনবেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ‘ষড়যন্ত্র করে হেনস্থা’। এবারে মুখ্যমন্ত্রী (CM) তুললেন ভয়াবহ অভিযোগ।

সোমবার সাগরদিঘির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন জাকিরের। বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। বলেন, জাকিরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। এদিন তাঁর অভিযোগের নিশানায় ছিল বিজেপি, কেন্দ্র এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলেন, দেখা হয় তৃণমূলের কে শক্তিশালী। তারপরে তাঁকে হেনস্থা করা হয় ইচ্ছাকৃত। টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বলেন, জাকিরের বিড়ি শিল্পের ব্যবসা আছে। কুড়ি হাজার শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য টাকা রাখতে হয়। তিনি বলেন, আইনত ভাবে খতিয়ে দেখা মানে হেনস্থা করা নয়।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিজেপি নেতাদের বাড়িতে কেন ইডি, সিবিআই, আইটি রেইড হয় না? তৃণমূল এবং বিজেপি বিরোধী দলের নেতাদের হেনস্থা করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সবুজ শিবিরের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করার প্রসঙ্গও। বলেন, বুলডোজারের রাজনীতি চলছে। এরপরেই তাঁর হুঁশিয়ারি, ‘বুলডোজারের বদলে বুলডোজার নয়। বুলডোজারের রাজনীতি নয়। বদলা নয়। বদল চাই’।

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান