মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে এখন উৎসবের আবহ। চারিদিকেই হচ্ছে নানা অনুষ্ঠান। নবরাত্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন এক পুলিশকর্তা এমন কাণ্ড ঘটিয়েছেন যা নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। স্টেজে উঠে নৃত্যশিল্পীকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠেছে পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদ করতেই উত্তেজিত জনতার দিকে নিজের সার্ভিস পিস্তল তাক করারও অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।  

ঘটনাটি বিহারের বেগুসরাই জেলার মুফাসসিল থানা এলাকার পানগাছি চকের বৈষ্ণবী দুর্গাস্থান পুজো মণ্ডপের। নবরাত্রি উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছিল জাগরণ অনুষ্ঠানের। গত ১৯ ও ২০ অক্টোবরের মধ্যবর্তী রাতে অনুষ্ঠান চলাকালীন ভোররাত প্রায় ৩টে নাগাদ সেখানে পৌঁছন কর্তব্যরত এক পুলিশ আধিকারিক। রাত অনেক হয়ে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন তিনি। অভিযোগ, ওই নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। মঞ্চে উঠে এক মহিলা নৃত্যশিল্পীকে চড় মারেন ওই পুলিশ আধিকারিক। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় চর্চা। মহিলা নৃত্যশিল্পীর দাবি, পুলিশের নির্দেশ পাওয়ার পর তিনি নাচ বন্ধ করে দিয়েছিলেন। মঞ্চ থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ই তাঁকে চড় মারা হয়। শুধু তাঁর সঙ্গেই নয়, অনুষ্ঠানের আয়োজকের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা। নৃত্যশিল্পীর বক্তব্য, অনুষ্ঠান বন্ধ করানোর প্রয়োজন থাকলে আয়োজকদের সঙ্গে কথা বলে বা যথাযথ নির্দেশ দিয়ে তা করা যেত। তার জন্য মঞ্চে উঠে প্রকাশ্যে তাঁকে মারধর করার প্রয়োজন ছিল না। ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

মহিলা নৃত্যশিল্পীকে চড় মারার পরেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা প্রতিবাদ জানান। এরপর পুলিশ আধিকারিক ও স্থানীয়দের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ওই আধিকারিক নিজের সার্ভিস পিস্তল বের করে জনতার দিকে তাক করেন বলে অভিযোগ উঠেছে। বিহারের বেগুসরাইয়ের এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঠিক কী ঘটেছিল ওই রাতে? ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার। তদন্তের রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে।

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে