আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সত্য ও ন্যায় অশুভর ওপর জয়যুক্ত হোক’, বিজয়া দশমীতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমী ও দশেরা উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্সপোস্টে লিখেছেন, “এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও…..” সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গাঙ্গুলীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

 

দশেরা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে বাংলা, ইংরেজি ও হিন্দিতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁরা শুভেচ্ছা বার্তায় তিনি দশেরার মূল থিম সত্যের জয়, অশুভের উপর বিজয়কে স্পষ্ট করে তুলে ধরেছেন। পাশাপাশি সকলকে নিরাপদে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন।

এদিন তিনি লিখেছেন, উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সব রকম সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করুন। সত্য ও ন্যায় অশুভর ওপর জয়যুক্ত হোক।

 

আজ মায়ের বিদায়ের পালা। চার সন্তানকে নিয়ে ফিরে যাবেন কৈলাসে। আবার ১ বছরের অপেক্ষা। মহালয়াতে সেই আনন্দের সুর বেঁধেছিল। সেই সুর এখন বিষন্নাতার। ঘরের মেয়েরে বিদায় দেওয়ার পালা। সকালে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। একে অন্যকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার পালা। তারপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানো। কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। বেলুড় মঠেও রীতি মেনে হল দশমী পুজো। সকাল থেকে শুরু হয় পুজো। হল আরতি। উৎসব মুখর রাজ্যে এখন শুধুই বিদায়ের যন্ত্রণা। বিষন্নতা ছড়িয়ে রয়েছে আকাশে বাতাস। প্রকৃতিও যেন কেঁদে ভাসাচ্ছে। নিম্নচাপের দরুণ দশমীর সকাল থেকে রাজ্য়জুড়ে মেঘের আস্তরণ। কলকাতা সহ রাজ্যের বিস্তির্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। প্রকৃতিও ঘরের মেয়ের বিদায়ে দুঃখিত।

কিন্তু এই যন্ত্রণার মধ্যে মায়ের আবার আসার বার্তা রয়েছে। অপেক্ষা আরও ১ বছরের। চোখের জলে সবার আহ্বান আবার এস মা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালেই দশএরা নিয়ে সকলকে জানিয়েছেন সত্য ও ন্যায়ের পথে চলার।

Published by:

Share Link:

More Releted News:

ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের মুখোমুখি ‘সিংহম’ অজয় পাল শর্মা, কনভয় আটকে বিক্ষোভ

মেয়রকে গভীর রাতে হুমকির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় তপ্ত এলাকা

বালিশ হাতে ভোটের ডিউটি! ভোটের আগে ভিন্ন ছবি চুঁচুড়া বিধানসভায়

হরিশ্চন্দ্রপুরে ৪ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ

বিজেপি নেত্রী ও তাঁর কন্যা পদ্মপ্রার্থীর হুমকিতে আতঙ্কিত!‌ অডিও ক্লিপ ভাইরাল তৃণমূলের

রাতে এসেছে ‘হোয়াটসঅ্যাপ’ মেসেজ, সকাল হতেই ভোটের ডিউটিতে খড়গপুর ডিভিশনের রেলকর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ