পুরভোটেও তৃণমূলের মুখ থাকছেন মমতাই

আসন্ন পুরনির্বাচনে দলের প্রার্থীরা প্রচারে বেড়িয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবিই ব্যবহার করতে পারবেন। বাংলার অগ্নিকন্যা ও মুখ্যমন্ত্রীকেই মুখ করে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইবেন। তৃণমূলের তরফে শনিবার দলের সবকটি জেলা কমিটিকে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ট্যাগলাইন ছিল, ‘বাংলা তার নিজের মেয়েকেই চায়।’ সেই নির্বাচনে ঐতিহাসিক এক জয়ের মুখ দেখছে ঘাসফুল শিবির। বড় জয় এসেছে কলকাতা পুরনিগমের নির্বাচনেও। জয় এসেছে ৭-৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও। এবার পালা রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন যা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনেও কার্যত ‘বাংলার মেয়ে’কেই ফিরিয়ে আনল তৃণমূল। মানে দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ করে পুরনির্বাচনে নামছে রাজ্যের শাসক দল। শনিবার তৃণমূলের তরফে দলের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, পুরনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া অন্য কারও মুখ ব্যবহার করা যাবে না।

সূত্রের খবর, এদিন দলের সবকটি জেলা কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন পুরনির্বাচনে দলের প্রার্থীরা প্রচারে বেড়িয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবিই ব্যবহার করতে পারবেন। বাংলার অগ্নিকন্যা ও মুখ্যমন্ত্রীকেই মুখ করে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইবেন। পুরভোটে মমতার ছবি ছাড়া অন্য কারও ছবি প্রচারে ব্যবহার করা যাবে না। তা সে তিনি দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী যাই হোন না কেন। একই সঙ্গে সব প্রার্থী ও দলের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে, একুশের বিধানসভা নির্বাচনে যে সব ওয়ার্ডে বিরোধীরা এগিয়ে ছিল সেই সব ওয়ার্ডে গিয়ে বেশি করে প্রচার করতে। বিশেষ করে বিরোধী দলের যারা বাঁধাধরা ভোটার তাঁদের কাছেও পৌঁছাতে হবে। তা৬দের কাছে ভোট চাইতে হবে। তাঁদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কর্মযজ্ঞে সামিল করার বার্তা দিতে হবে। তাঁদের বোঝাতে হবে কেন তৃণমূল ছাড়া অন্য কোনও দলকে ভোট দিলে তা নষ্ট হবে। কেন অন্য কোনও দলকে ক্ষমতায় আনলে উন্নয়ন কতখানি থমকে যাবে। তাঁদের বোঝাতে হবে একমাত্র তৃণমূলই পারে ওই শহরের, ওই এলাকার উন্নয়ন সাধন করতে।

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা