চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের উত্তরের পথে মমতা, শিলিগুড়িতে ১৩ মার্চ সভা

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: ব্রিগেডের মাঠে মানুষের জনগর্জন বলে দিয়েছে, ২৪’র ভোট(General Election 2024) বেশ চ্যালেঞ্জ হতে চলেছে বিরোধীদের কাছে। কার্যত ৪২-এ-৪২’র লক্ষ্য নিয়েই মাঠে নামছে টিম তৃণমূল(TMC)। আর সেই সভার পরে পরেই আরও একদফা জেলা সফরে বার হচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল অর্থাৎ ১২ মার্চ উত্তর ২৪ পরগনা জেলার হাবড়াতে থাকছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সেই সভা শেষ করেই তিনি রওয়ানা দেবেন উত্তরবঙ্গের(North Bengal) পথে। কলকাতা থেকে বিমানে বাগডোগরা গিয়ে সেখান থেকে সোজা চলে যাবেন উত্তরকন্যায়। সেখানেই তাঁর রাত্রিবাস। পরেরদিন অর্থাৎ ১৩ মার্চ তাঁর প্রশাসনিক সভা থাকছে শিলিগুড়ির(Silliguri) কান ঘেঁষে থাকা ফুলবাড়িতে। সেখানকার ভিডিওকন মাঠেই হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা(Administrative Meeting) । সেই সভা থেকেই তিনি কয়েক হাজার কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি আমজনতার হাতে পরিষেবা পৌঁছে দেবেন। তবে এই সভা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে রাজনৈতিক কারণে।

কেননা এক তো কিছুদিন আগে এই শিলিগুড়ির বুকেই সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকে তিনি বেশ কিছু বিষয় নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা বানিয়েছেন। চা বাগান থেকে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদ আন্দোলন, শিল্পহীন উত্তরবঙ্গ নিয়ে জোড়াফুলকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। সেই সভার পাল্টা সভাই কার্যত করতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যে সব বিষয় নিয়ে মুখ খুলে খোঁচা দিয়েছেন সেই সব বিষয়ে মমতা কী বলেন ফুলবাড়ি থেকে সেই বিষয়ে সকলেই তাকিয়ে থাকবেন। একই সঙ্গে ব্রিগেডের জনগর্জন সভার পরেই এই ফুলবাড়ির সভাই হতে চলেছে উত্তরবঙ্গে মমতার প্রথম জনসভা। তাই আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে মমতা আমজনতা ও দলকে কোন বার্তা দেন সেই দিকেও তাকিয়ে থাকবেন সকলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থীদের মুখ্যমন্ত্রীর জনসভায় থাকতে দেখা যেতে পারে। এমনকি সেই সভা থেকে কিছু ফুল বদলের ঘটনাও ঘটতে পারে বলে তৃণমূল সূত্রে ইঙ্গিত মিলেছে।

Published by:

Share Link:

More Releted News:

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ