রাশিয়া থেকে আরও এক মাস জ্বালানি তেল কেনার ছাড় পেল ভারত

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: রাশিয়ার থেকে জ্বালানি তেল আরও এক মাস কিনতে পারবে ভারত। অন্যান্য় দেশের ক্ষেত্রেও সেই ছাড়পত্র দিল আমেরিকা। শুক্রবার (স্থানীয় সময়) ওয়াশিংটনের তরফে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে। দুদিন আগেই ট্রাম্প প্রশাসন নির্দেশ দিয়েছিল ভারত-সহ সব দেশ আর রাশিয়ার থেকে জ্বালানি তেল কিনতে পারবে না। মস্কোর থেকে জ্বালানি তেল কিনলে অতিরিক্ত শুল্ক লাগু হবে। সেই সিদ্ধান্ত থেকে শুক্রবার ১৮০ ডিগ্রি ঘুরেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় গোটা বিশ্বে জ্বালানি তেলের সঙ্কট দেখা দেয়। তখনই আমেরিকা সিদ্ধান্ত, ভারত সহ বিভিন্ন দেশ রাশিয়ার থেকে তেল কিনতে পারবে। এর জন্য অতিরিক্ত শুল্ক লাগু হবে না।

আরও পডুন: ‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ শুরুর পরে বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালি (Strait of Hormuz)। এর জেরে টান পড়তে শুরু করে জ্বালানি তেলের ভাণ্ডারে। এই পরিস্থিতিতে গত ১২ মার্চ রাশিয়ার তেল কেনায় ৩০ দিনের সাময়িক ছাড় ঘোষণা করে আমেরিকার ট্রেজারি দফতর। সেই ছাড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ১১ এপ্রিল। তারপরেই আমেরিকার ট্রেজারি দফতরের সচিব স্কট বেসেন্ট জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়ে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল তা আর বৃদ্ধি করা হবে না। তবে শুক্রবারই পাল্টি খেয়ে সিদ্ধান্তে বদল আনে ট্রাম্পের প্রশাসন। আরও এক মাস ছাড় বৃদ্ধি করেছে তারা। যার ফলে ভারত সহ বিভিন্ন দেশ, এবার রাশিয়ার থেকে ১৬ মে পর্যন্ত জ্বালানি তেল কিনতে পারবে।

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র