ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাতসকালে কেঁপে উঠল আফগানিস্তানের (Afganisthan) মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। কম্পন অনুভূত হয়েছে ভূস্বর্গেও। এই কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। 

শনিবার সকাল প্রায় ৮:২৪ মিনিটে আচমকাই কেঁপে ওঠে আফগানিস্তানের (Afganisthan) মাটি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান অঞ্চলের কাছে। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯০ কিলোমিটার গভীরে, গভীরতা বেশি হওয়ার ফলে ভূপৃষ্ঠের তীব্রতা সম্ভবত কম অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পের শক্তি প্রায় ৪৭৭ টন টিএনটি-র সমান। কম্পনটি অনুভূত হয়েছে সারা কাশ্মীরেও। কম্পনের জেরে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। ঘর থেকে বেরিয়ে আসেন সকলে। কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দারা মৃদু কম্পন অনুভব করেছে বলে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের তীব্রতা যথেষ্ট থাকলেও গভীরতা বেশি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম বলে মনে করা হচ্ছে। কিন্তু পাহাড়ি এলাকায় ধস বা অন্যান্য বিপদের আশঙ্কা থাকে। স্থানীয় প্রশাসন সেই দিকে নজর রেখেছে। ফয়জাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। উল্লেখ্য, গত বুধবারও কেঁপেছিল আফগানিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে,  ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল সেদিন। ভূগর্ভের ১৪০ কিলোমিটার গভীরে এই কম্পনটি হওয়ায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বুধবারের পরে ফের শনিবার কেঁপে উঠল মাটি। এতেই আতঙ্ক আরও বেশি করে ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে। 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা