‘রাস্তাশ্রী’র কাজ নিয়ে মেগা প্রচারে নামছে মমতার সরকার

‘রাস্তাশ্রী’প্রকল্পের কাজ নিয়ে এবার মেগা প্রচারে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যজুড়ে সাত দফা নির্দেশিকা জারি করে দিল নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা(PMGSY) প্রকল্পে বাংলার(Bengal) বুকে যে সব রাস্তা তৈরি হয়েছে তার কিছু ক্ষেত্রে রাজ্য সরকার নিজের প্রকল্পের নামে প্রচার করেছিল। সেই প্রচারে শুধুমাত্র ‘বাংলা’ শব্দটি যোগ থাকায় সেই প্রকল্পের খাতে রাজ্যকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। কিন্তু সেই সিদ্ধান্তে রাজ্যের উন্নয়ন যাতে বন্ধ হয়ে না যায় তার জন্য পাল্টা প্রকল্প হাতে তুলে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের যে বাজেট রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবেশন করেন তাতেই ‘রাস্তাশ্রী’(Rastasree) নামের একটি প্রকল্পের কথা ঘোষণা করেন। সেই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার বুকে পাকা রাস্তা নির্মাণ করা হবে ও পুরাতন পাকা রাস্তা সংস্কার করা হবে। সেই প্রকল্পের কাজ নিয়ে এবার মেগা প্রচারে(Mega Publicity) নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আরও পড়ুন ১৫ মার্চ সুপ্রিম কোর্টে হচ্ছে না DA মামলার শুনানি

বাজেট পেশ করার সময়েই চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘রাস্তাশ্রী’ নামের এই প্রকল্পে রাজ্যের গ্রামীণ এলাকায় মোট ৩ হাজার কোটি টাকায় সাড়ে ১১ হাজার কিমি রাস্তা সংস্কার ও নির্মাণ করা হবে। সেই প্রকল্পে কোন জেলার কত কিমি রাস্তা তৈরি হবে বা সংস্কার হবে তা ইতিমধ্যেই জেলাওয়াড়ি প্রকাশ করে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দফতর। বেশ কিছু জেলায় সেই কাজের জন্য টেন্ডার ডাকার কাজও হয়ে গিয়েছে। এই অবস্থায় কেন্দ্রকে পাল্টা খোঁচা দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব তহবিলের তৈরি রাস্তা নির্মাণের বিষয়টি মেগা প্রচারের মাধ্যমে তুলে ধরা হবে। যেহেতু সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই তার আগেই রাজ্যের এই উদ্যোগ নিয়ে মেগা প্রচারে নামছে মমতার সরকার। কী ভাবে রাজ্যজুড়ে সেই প্রচার চলবে, তা নিয়ে সাত দফা নির্দেশিকাও(Notice) এদিন অর্থাৎ শনিবার জারি করে দিল নবান্ন(Nabanna)।

আরও পড়ুন India’র ১ কোটির বেশি বয়স্ক Dementia’র শিকার প্রতি বছরে

ঠিক হয়েছে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলাজুড়ে যে সাড়ে ১১ হাজার কিমি রাস্তা ৩ হাজার কোটি টাকায় তৈরি হয়েছে তা যেখানে যেখানে কাজ হচ্ছে তার আশেপাশে যেমন তুলে ধরা হবে নানা বোর্ডের মাধ্যমে তেমনি তা নিয়ে গ্রামে গ্রামে মাইকিং করে আমজনতাকে জানানো হবে। বিলি করা হবে লিফলেট। এতে সাধারন মানুষ জানতে পারবেন তাঁর এলাকায় রাজ্য সরকার ‘রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে কোন রাস্তা তৈরি করছে বা সংস্কার করছে এবং তার জন্য ঠিক কত টাকা খরচ করা হচ্ছে। এর পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা সদরে, মহকুমায়, পুরসভা এলাকায় বড়-ছোট অস্থায়ী হোর্ডিং, ফ্লেক্স ও ব্যানারের মাধ্যমেও বিষয়টি তুলে ধরা হবে। সেই সঙ্গে এই প্রকল্প নিয়ে প্রচার চালাতে রাস্তায় নামানো হবে চলমান ট্যাবলো। তাতে সমস্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরা হবে এই প্রকল্প নিয়ে। প্রচার চালানো হবে সোশ্যাল মিডিয়ায়, স্থানীয় কেবল টিভি চ্যানেলেও।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড