TMCP’র সভা থেকেই প্রকাশ্যে পুলিশকে কড়া বার্তা মমতার

দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পরেই এদিন পুলিশকে উদেশ্য করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সাত সকালেই উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার দত্তপুকুরের নীলগঞ্জে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের(Duttapukur Blast) ঘটনায় ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশি গাফিলতি ও অবহেলার ঘটনা যেমন সামনে এসেছে তেমনি অবৈধ বাজি কারবারিদের সঙ্গে একশ্রেনীর পুলিশের আঁতাত নিয়েও সরব হয়েছেন এলাকাবাসী। সেই ঘটনা ঘিরেই সকলের চোখ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দিকে, যে তিনি ওই ঘটনার পরে কোন বার্তা দেন পুলিশ(Police) প্রশাসনের পাশাপাশি বাজি কারবারিদের। দেখা গেল এদিন অর্থাৎ সোমবার কলকাতার ধর্মতলায় মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন পুলিশকে লক্ষ্য করে। সেই সঙ্গে বার্তা দিলেন বাজি কারিগর ও ব্যবসায়ীদেরও।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বেআইনি কাজ করছে, পুলিশ চোখ বন্ধ করে দেখছে। সবাই নয়। কয়েকটি থানায় কী হচ্ছে তা আর বললাম না। যাঁরা গাড়ি নিয়ে রাস্তায় যাবেন, তাঁরা আইন ভাঙলে তাঁদের জরিমানা করা হোক। তবে আইন না থাকলে আপনি সেই টাকাটা নিজের পকেটে পুরবেন কেন? কোনও কোনও থানার অফিসাররা নিয়ম মানছেন না, কাজ করছেন না’। কিছু কিছু পুলিশ টাকা তুলছে। লোকাল থানায় যাঁরা দায়িত্বে আছেন তাঁরা কী করছেন, সেটা আর বললাম না! ‘আমি যেমন অ্যান্টি র‍্যাগিং কমিটি করেছি, তেমনি অ্যান্টি করাপশন সেল গঠন করেছি। আমরা সবকিছু লক্ষ্য রাখছি, কে কী করছে।’ ঘটনাচক্রে এদিন মুখ্যমন্ত্রীর বার্তার পরে পরেই জানা যায়, নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দত্তপুকুর ফাঁড়ির OC হিমাদ্রি ডোগরাকে ক্লোজ করা হয়, তারপরে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও শাস্তির খাঁড়া নেমে এসেছে দত্তপুকুর থানার IC-র ঘাড়েও। তাঁকেও সাসপেন্ড করা হয়েছে। আর সবটাই হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।

এদিন মুখ্যমন্ত্রী বাজির কারিগর ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘ইটভাটা, বালি চুরি, পাথর চুরির আগে কোনও আইন ছিল না। কিন্তু বর্তমান রাজ্য সরকার বালি নিয়ে আইন, পাথর চুরি নিয়ে আইন করছে, এগুলি বন্ধ করতে বলা হয়েছে। গ্রিন বাজি তৈরির জন্য আমরা বলেছিলাম। কিন্তু সেটা ঠিক ভাবে মানা হচ্ছে না। বারবার সাবধান করা সত্ত্বেও এটা কেন চলছে? বেআইনি বাজি কারখানা আমি আগেই বন্ধ করতে বলেছিলাম। তার পরেও কেন চলছে এই সব কারখানা? আমরা সবুজ বাজি নিয়ে বৈঠক করেছি। এটা তো দীর্ঘদিন ধরে আছে। বালিচুরি, ইটভাটা নিয়ে কোনও আইন ছিল না। আমরা সেগুলি করেছি। আপনারা বাজি তৈরি করুন। এর সঙ্গে প্রচুর লোকের কর্ম সংস্থান জড়িত। কিন্তু আতসবাজি নয়, সবুজবাজি তৈরি করুন। তাতে হয়ত টাকা কম আসবে। কিন্তু জীবনটা তো বাঁচবে।’

আরজি কর মামলায় হাইকোর্টের কড়া ডেডলাইন, CBI-এর রিপোর্টে কী জানানো হল?

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের