‘‌গদ্দারের মাধ্যমে টাকা যায় অমিত শাহের কাছে’‌, হাজরা থেকে বিস্ফোরক অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার ইডির হানার প্রতিবাদে রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি অভিযান চালায়। সেখানে পৌঁছে গিয়ে রণংদেহী মেজাজে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের সাংসদদের নয়াদিল্লিতে প্রতিবাদের সময় দিল্লি পুলিশ তাঁদের টেনে–হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। এবার মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে মিছিলে অংশ নেন। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে ভিড় দেখা যায় নেতা–কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষের। জনস্রোতে ভাসল মহানগরী। তার পরেই হাজরা মোড়ে এসে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী।

এদিকে এই ঘটনা নিয়ে এখন রাজ্য এবং জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে ধর্না–বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তবে সেখানে বিক্ষোভের অনুমতি নেই, এই যুক্তিতে দিল্লি পুলিশ হস্তক্ষেপ করে এবং তৃণমূল সাংসদদের টেনে–হিঁচড়ে সরিয়ে দেয়। এরপরই মুখ্যমন্ত্রী প্রতিবাদ মিছিল থেকে বলেন, ‘আপনাদের সমর্থন বাংলার মানুষকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে। দিল্লির লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, অপমান, অসম্মান। বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে রাস্তাই রাস্তা দেখাবে। যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি। আমাকে কেউ আঘাত করলে আমার পুনর্জীবন হয়। দু’‌কান কাটার দল। এমন পার্টি আমি দেখিনি। পার্টি না দোপাটি?‌ ভোটের সময় জিন্দাবাদ। আর বাকি সময় সব মনীষী বাদ। আপনারা কেন পদত্যাগ করবেন না?‌ মানুষের কৈফিয়ত চাইবার আগে আপনাদের পদত্যাগ করা উচিত। শুধু বাংলার উপর হামলা।’‌

অন্যদিকে আজ সকালে দলের সাংসদদের যেভাবে টেনে–হিঁচড়ে দিল্লি পুলিশ নিয়ে গেল তাতে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরহাদ–অরূপ হাঁটেন। মিছিলে ছিলেন সায়নী ঘোষ, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র–সহ একঝাঁক নক্ষত্ররা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। যাদবপুরের মাটি আন্দোলনের মাটি। ইডি–বিজেপির চক্রান্ত বাংলা বরদাস্ত করবে না। নাগরিকদের অধিকার কেড়ে নিলে আমরা আপনার অধিকার কেড়ে নেব। হরিয়ানা, বিহার, মহারাষ্ট্র জোর করে দখল করেছেন। এখন ভাবছেন জোর করে বাংলা দখল করবে।’‌

এছাড়া আজই রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বিপুল জনতাকে সঙ্গে নিয়ে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দু’পাশে মানুষ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানান। তাঁদের দিকে হাত নাড়েন তিনি। রাস্তার দু’‌ধারে দাঁড়িয়ে আপামর জনগণ স্মার্টফোনে ছবি তুলতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, ‘‌গদ্দারের মাধ্যমে টাকা যায় অমিত শাহের কাছে। জগন্নাথের মাধ্যমে টাকা যায় শুভেন্দুর কাছে। শুভেন্দুর মাধ্যমে কয়লার টাকা যায় অমিত শাহের কাছে। আমি মুখ খুললে তোলপাড় হয়ে যাবে। দেশের স্বার্থে করি না। আমি যা করেছি তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসাবে করেছি। তোমরা চুরি করছিলে। সেটা আটকেছি। কোনও অন্যায় করিনি।’‌

 

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব