বরানগরে সায়ন্তিকার সমর্থনে বিশাল পদযাত্রা মমতার, প্রায় ৪৩ মিনিট হাঁটলেন মুখ্যমন্ত্রী

তবে পানিহাটি সভার শেষেই বরানগরে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরানগরের প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে সামনে নিয়ে প্রায় ৪৩ মিনিট ধরে মিছিলে হাঁটলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সকাল থেকে একগুচ্ছ জনসভা সেরে বিকেলে বরানগর থেকে সিঁথির মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ মিছিলে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী হলেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী। বাংলায় বেজে গিয়েছে ভোট দামামা। বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে রাজ্যজুড়ে। তা নিয়েই শাসক-বিরোধী দল এখন ব্যস্ত। পুনরায় সরকার গঠনের জন্যে জেলায় জেলায় প্রচারের ধুম তুলেছে তৃণমূল, অন্যদিকে বাংলা দখলের জন্যে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। রাজ্যজুড়ে ঘনঘন সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা। ভোট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রচারের ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকেই মিনাখা, পানিহাটি, নোয়াপাড়ার মতো একাধিক জায়গায় জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি সভায় বাংলার উন্নতির আশ্বাস দিয়েছেন তিনি। তবে পানিহাটি সভার শেষেই বরানগরে ভোট প্রচারে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরানগরের প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে সামনে নিয়ে প্রায় ৪৩ মিনিট ধরে মিছিলে হাঁটলেন তিনি। একবার মুখ্যমন্ত্রীর দর্শন পেতে বিটি রোডের দুপাশে ভিড় জমালেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। যদিও সেই ভিড়ে বেশিরভাগই মহিলাদের মুখ। হবে না-ই বা কেন, বাংলার মসনদে বসার পর থেকেই মহিলাদের জন্যে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে সবথেকে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার। যার দৌলতে প্রতি মাসে রাজ্যের ২৫ বছরের ঊর্ধ্বে আবেদনকারী সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ১৫০০ টাকা। তপশিলিদের জন্যে ১৭০০ টাকা। এছাড়াও আরও একাধিক প্রকল্প চালু হয়েছে।

এছাড়া চলতি বছরেই চালু হয়েছে যুবসাথী প্রকল্প। সুতরাং তাঁর কৃতিত্ব ভোলার নয়। সেই কথা মাথায় রেখেই আজ মুখ্যমন্ত্রীর বরানগর থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিলে যোগ দিলেন অসংখ্য মানুষ। গ্রাম তো বটেই, শহরাঞ্চলের মানুষের কাছে পৌঁছতেই আজকের মিছিলের আয়োজন। তাঁর পাশে ছিলেন টলিউড অভিনেতা-বিদায়ী বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়। যিনি ২০২৪ সালে উপ নির্বাচনে বিপুল ভোটে জিতে বরানগরের বিধায়ক হয়েছেন। তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তাঁর উপরেই আস্থা রেখেছে তৃণমূল। ইতিমধ্যেই তিনিও প্রচারে ঝড় তুলেছেন। আজ তাঁর সমর্থনেই বরানগরে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দু’পাশে উপচে পড়া ভিড় দেখে খুশি হন মুখ্যমন্ত্রী। তবে এদিন পথযাত্রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটার থেকে বেশি দৌড়তে দেখা যায়। এটা নিয়ে মালদা, বহরমপুরের পর তিন নম্বর মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এদিন মিছিল চলাকালীন মুখ্যমন্ত্রীর পথের মাঝে একাধিক স্কুল স্টুডেন্টরা চলে যায়। তাঁরা মুখ্যমন্ত্রীকে উপহার দিতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেয়। কিন্তু কাউকে নিরাশ করেননি মমতা বন্দোপাধ্যায়। সকলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর