একুশের মঞ্চে মমতার উত্তরবঙ্গ আক্ষেপ, গুরুত্ব পেলেন জগদীশ

সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বুকে তৃণমূলের ভালো ফল না করার আক্ষেপ একুশের মঞ্চে ঝরে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকদেরও এবার আশা ছিল লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) উত্তরবঙ্গের(North Bengal) মাটিতে ভালো ফল করবে তৃণমূল(TMC)। উনিশের ভোটে উত্তরবঙ্গ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল জোড়াফুল শিবিরকে। এবারে উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরতে না হলেও ভালো ফল হয়নি তৃণমূলের। কোচবিহারে জয়ে এসেছে কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রমাণিককে হাতিয়ে। বালুরঘাটে খুব ব্যবধানে হারতে হয়েছে দলকে। উত্তরবঙ্গের বুকে উনিশ আর চব্বিশের ফলের মধ্যে তৃণমূলে এটাই ফারাক। সেই ভালো ফল না করার আক্ষেপ এবার একুশের মঞ্চে(Ekushe July) ঝরে পড়ল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) গলা থেকে। আক্ষেপ তাঁর সব থেকে বেশি মালদাকে নিয়ে। আবার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়েও তিনি আশাবাদী যে মালদা তাঁকে খালি হাতে ফেরাবে না। লক্ষ্যণীয় ভাবে মমতার এহেন অবস্থানের মাঝেই একুশের মঞ্চে এবার গুরুত্ব পেয়েছেন কোচবিহারে নিশীথকে পরাস্ত করা তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছিল।

এদিন মমতা লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল না করতে পারা নিয়ে একুশের মঞ্চ থেকে বলেন, ‘উত্তরবঙ্গে এবারেও আমাদের ভালো ফল হয়নি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। আমি ধন্যবাদ জানাচ্ছি, কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষকে। আমি আশা করবো যারা তৃণমূলকে সমর্থন করেননি, ভবিষ্যতে তাঁরা সমর্থন করবেন। মালদা এবারও আমাদের ভোট দেয়নি। ওখানে কোনও আসন আমরা পাইনি। কেন যে মালদার মানুষজন আমাদের ভুল বুঝলেন, জানি না। আপনারা যাদের ভোটে জেতালেন, একজন কংগ্রেস আরেকজন বিজেপি, তাঁরা কি আপনাদের জন্য কোনও কাজ করেছেন? আশা করি, ২০২৬-এ মালদার আম আর আমসত্ত্ব আমরাই পাব।’

একুশের সভা থেকে এবার বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। বলেছেন, ‘আমার এখন অনেক বেশি দায়িত্ব। আপনারা ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন। উত্তরবঙ্গ থেকে যারা জিতে আছেন, তাঁরা তো কোনও কাজই করছেন না। কাজ যা করার করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমার আবেদন, ছাব্বিশে যে ভোট আসছে, তাতে তৃণমূলকে ভোট দিয়ে নির্বাচিত করুন। উত্তরবঙ্গের সর্বত্র যতদিন না জোড়াফুল ফোটাতে পারব, ততদিন আমার লড়াই চলবে।’

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে