নারী ক্ষমতায়নে জোর মমতার, তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা মুখ

Share:

নিজস্ব প্রতিনিধি : মহিলা ক্ষমতায়নের ওপরে ফের জোর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে ঘোষিত ২৯১ প্রার্থী তালিকায় এবারের টিকিট পেয়েছেন ৫২ জন মহিলা। আগেরবার ৩৮ জন মহিলা বিধায়ক ছিলেন। এবার সেই জায়গায় মহিলা প্রার্থীর সংখ্যা বেড়েছে। 

বরাবরই নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল। এই বছরে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়েছেন তিনি। ৫০০ টাকা করে এই প্রকল্পের জন্য বাড়িয়েছেন। বরাবরই তিনি মহিলাদের বিশেষ নজরে দেখে থাকেন। যেকোনো প্রতিবাদেও সিংহভাগে দেখতে পাওয়া যায় তার সঙ্গেই মহিলাদের। প্রার্থী তালিকাতে সেই ছবি স্পষ্ট। এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন ৫২ জন মহিলা। ৯৫ জন তপসিলি প্রার্থী রয়েছেন। পাশাপাশি টিকিট পেয়েছেন ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী।

এদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে এসে প্রথমেই ভিকট্রি সাইন দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভোটে তার জয় নিশ্চিত এমনই আত্মবিশ্বাস চোখে মুখে ফুটে উঠেছে এই দিন। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে নেতাজি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ সকল মনীষীদের স্মরণ করে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। পাশাপাশি বিজেপি এবং কমিশনকে নিশানাও বানিয়েছেন তিনি। বলেছেন বিজেপির আড়ালে থেকে কমিশন খেলছে। এখন কিছু অশান্তি হলে তার দায় বিজেপি এবং কমিশনের। বাঙালির অস্মিতা রক্ষার লড়াই এটা। এই লড়াইয়ে জিতবে বাঙালি। তিনি স্পষ্ট বলেন, ২২৬ এর বেশি আসনে জয় পাবে তৃণমূল। ভোট ফর তৃণমূল। নো ভোট ফর বিজেপি।

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি