ঘাটাল ‘মাস্টারপ্ল্যান’ কবে, দেবকে পাশে রেখে জানিয়ে দিলেন মমতা

এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, ঘাটালের মাস্টারপ্ল্যান আর আশ্বাসের পর্যায়ে নেই। কাজ শুরু হয়ে গিয়েছে। শেষও হয়ে যাবে বছর চারেকের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের(TMC) হাত ধরে ২০১৪ সালে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার ঘাটাল লোকসভা কেন্দ্র(Ghatal Constituency) থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন টলিউডের সুপারস্টার দেব(Dev)। তবে নির্বাচনের ময়দানে তাঁর পরিচিতি দীপক অধিকারী হিসাবেই। এবারেও সেই ঘাটাল থেকেই তৃণমূল তাঁকে ফের প্রার্থী করেছে। এদিন অর্থাৎ শুক্রবার সেই দেবের হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের জগন্নাথপুরে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভা থেকেই তিনি জানিয়ে দেন, ঠিক কবে থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়ে যাবে। তবে সেই বার্তা দেওয়ার আগে তিনি বিজেপির বিরুদ্ধে কড়া বার্তাও দেন। বলেন, ‘কয়েকটা চোর মিলে দেশ চালাচ্ছে। দেশ বিক্রি করে দিচ্ছে। ধর্ম-বর্ণ বিক্রি করে দিচ্ছেন। আমরা যা বলি কথা রাখি। আর মোদির গ্যারান্টি 420। বিজেপিকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। মোদি এলে ভোট বন্ধ করে দেবে। দেশ থাক, মোদি যাক।’ এরপরেই মমতা ঘাটাল মাস্টারপ্ল্যান(Ghatal Master Plan) প্রসঙ্গে জানান, ‘এক-দু’বছর লাগবে। একটু অপেক্ষা করতে হবে। সার্ভে শুরু করা হয়েছে। তিন-চার বছরের মধ্যে মাস্টারপ্ল্যান শেষ হবে।’

প্রতিবছর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ভারী বর্ষণের পরে একাধিক জলাধার থেকে জল ছাড়ার জেরে। ঘাটাল মহকুয়ার ওপর দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী ও কংসাবতী নদী। মহকুমার পূর্ব প্রান্তের ওপর দিক দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর। সেটাই একটু নীচে নেমে দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরীর সঙ্গে মিলিত হয়ে দ্বারকেশ্বর পরিচিত হয়েছে রূপনারায়ণ নামে। ভারী বৃষ্টির পরে কাঁসাই, শিলাবতী, দ্বারকেশ্বর ও দামোদরের জলাধার থেকে জল ছাড়লেই সেই জল নীচে নেমে এসে প্লাবিত করে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। সেই বন্যার হাত থেকে বাঁচতে ঘাটালবাসীর দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টারপ্ল্যানের দাবি জানিয়ে এসেছেন। এদিন সেই দাবির কথা তুলে ধরে মমতা বলেন, ‘আমি দেবকে বলেছি আমার দু’টি বছর লাগবে। এক হাজার কোটি টাকার প্রকল্প। একটু সময় লাগবে। এত তাড়াতাড়ি করলে হবে না। তবে ও বলার পরেই আমরা সার্ভে শুরু করে দিয়েছি। তিন-চার বছরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। কপালেশ্বর-কেলেঘাই করে দিয়েছি। এই মানস ভুঁইয়াকে দেখেছি সব সময় কপালেশ্বর-কেলেঘাই বলে চিৎকার করতে। কিন্তু সেই কাজ করে দিয়েছি।’ কার্যত এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, ঘাটালের মাস্টারপ্ল্যান আর আশ্বাসের পর্যায়ে নেই। তা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। শেষও হয়ে যাবে বছর চারেকের মধ্যে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো