আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত কর্মী

কয়েক লাখ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার (Arrest) এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। রবিবার সোদপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক লাখ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার (Arrest) এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। রবিবার সোদপুরের নাটাগর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম শান্তনু রায়। অভিযুক্ত শান্তনু রায় সরকারি ঋণ প্রদান দফতরে কাজ করতেন। রবিবার সকালে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সঙ্গে এদিন ছিল ঘোলা ও খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শান্তনু রায় পরিবার নিয়ে মানিকতলা এলাকায় বসবাস করতেন। সেখানে এক ব্যবসায়ীর সঙ্গে তার যোগাযোগ হয়। ওই ব্যবসায়ীকে ফ্ল্যাট কিনে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। এমনকি ব্যবসায়ী সেই টাকা ফেরত চাইলে তা ফেরতও দেননি। বার বার টাকা চাওয়ার পর শান্তনু রায় ও তাঁর স্ত্রী আচমকাই মানিকতলার বাড়ি ছেড়ে দেন।

প্রতারিত ব্যবসায়ী মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শান্তনু রায় বর্তমানে সোদপুর নাটাগড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন। এরপর সেখানে হানা দিয়ে পুলিশ আধিকারিকরা শান্তনু রায়কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, শুধু ওই ব্যবসায়ীকে ফ্ল্যাট কিনে দেওয়ার নামে নয়, আরও একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ