পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

সন্ধ্যা নামতেই পদ্মার পাড়ে ভাঙন। চোখের সামনে তলিয়ে গেল দীর্ঘদিনের পুরনো মনসা মন্দির। সেই সঙ্গে তলিয়ে গেল নদীপাড়ের গাছপালা এবং চাষের জমির একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যা নামতেই পদ্মার পাড়ে ভাঙন। চোখের সামনে তলিয়ে গেল দীর্ঘদিনের পুরনো মনসা মন্দির। সেই সঙ্গে তলিয়ে গেল নদীপাড়ের গাছপালা এবং চাষের জমির একাংশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী পদ্মার আচমকা ভাঙনে নতুন করে আতঙ্ক ছড়াল নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে। কোনও ঝড় নেই, বৃষ্টি নেই, তার মধ্যেই নদীপাড়ে ভাঙনে এলাকাবাসীরা চরম বিপাকে।

স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরেই রঘুনাথগঞ্জ থানার তারানগর সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় পদ্মার ভাঙন চলছিল। একের পর এক নদীপাড় তলিয়ে যাচ্ছিল গঙ্গাবক্ষে। তবে রবিবার ভাঙনের তীব্রতা বেড়ে যায়। নদীর পাড়ের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখানেই অবস্থিত ছিল দীর্ঘদিনের পুরনো সেই মনসা মন্দির। বাসিন্দাদের মধ্যে ওই মন্দিরের গুরুত্ব অপরিসীম। কিন্তু গতকাল পদ্মার ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে যায় ওই মনসা মন্দির। চোখের সামনে দৃশ্যটি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শোনা গিয়েছে, ওই এলাকায় নদী ভাঙন এখনও অব্যাহত রয়েছে। যার ফলে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের।

স্থানীয়দের দাবি, এ ভাবে নদী ভাঙতে থাকলে যে কোনও সময়ে নদীপাড়ের বসতি তলিয়ে যাবে। সবার ঘর-বাড়ি নদীর গ্রাসে চলে যাবে। ইতিমধ্যেই আতঙ্কে রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষজন। তাঁদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত মোকাবিলা না করা হলে বহু পরিবারকে তাঁদের ঘর-বাড়ি ছাড়া হতে হবে। ভাঙন রোধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর পাড় পরিদর্শন করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, এখন সরকারের কাছে এমনটাই দাবি রাধাকৃষ্ণপুরের বাসিন্দাদের।

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির