চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘূর্ণিঝড়ে ক্ষতি রুখতে সুন্দরবনে ম্যানগ্রোভ-প্রাচীর

নিজস্ব প্রতিবেদক: আয়লা, বুলবুল, আম্ফান, যশ। যে কোনও বড় ঘূর্ণিঝড়ে রাজ্যে বারবার ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ ও মানুষ। এবার সেই ক্ষতি রুখতে সুন্দরবনের সন্দেশখালিতে দেওয়া হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রাচীর। এর ফলে উপকূলে ঝড়ের আছড়ে পড়ার পর তার শক্তি অনেকটা প্রতিহত হবে। বর্তমানে সুন্দরবনে যে সংখ্যক ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে তার জেরে ঝড়ের শক্তি কিছুটা প্রতিহত হয়। কিন্তু সেই সংখ্যাটা যথেষ্ট নয়। ঝড়ের বিশাল শক্তিকে আটকাতে তাই এবার ব্যাপক হারে ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণের কর্মসূচি শুরু করা হয়েছে। ম্যানগ্রোভ উদ্ভিদের সংখ্যা বাড়লে সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ন এলাকা এবং কলকাতা শহর ঝড়ের প্রভাব থেকে অনেকটা বাঁচবে বলে মনে করছেন পরিবেশবিদরা।

গত দুবছরে আম্ফান, যশ ও জাওয়াদ ঘূর্ণিঝড়ের দাপটে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও হাসনাবাদ সহ একাধিক ব্লকের বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ উদ্ভিদ নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে নদী সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় ভাঙন ক্রমশ বিশাল আকার ধারণ করছিল। আগামী কোনও ঘূর্ণিঝড়ে আর যাতে বিশাল ক্ষতির মুখে পড়তে না হয় সুন্দরবনের মানুষের তাই ম্যানগ্রোভ উদ্ভিদের প্রাচীর তৈরির এই উদ্যোগ নেওয়া হয়।

সুন্দরবনের সন্দেশখালি ১নং ব্লকের সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের ডাঁসা ও বেতনী নদীর পাড়ে ম্যানগ্রোভের প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদী ও বাঁধের মাঝবরাবর এক লক্ষ ম্যানগ্রোভ উদ্ভিদ বসিয়ে এই প্রাচীর তৈরি করা হচ্ছে। এর ফলে ঝড়ের সময় প্রবল জলোচ্ছ্বাসেবাঁধকে রক্ষা করবে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থেকে গেঁওয়া, বাণী, ক‍্যাওড়া ও হেতালের মতো একাধিক প্রজাতির ম্যানগ্রোভ এনে রোপণ করা হচ্ছে সন্দেশখালির নদী সংলগ্ন গ্রামগুলিতে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ