মানিকচকে জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে খুন ভাগ্নে , এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মালদা জেলার মানিকচকের মথুরাপুর সুভাষ কলোনী এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে খুন ভাগ্নে। মৃত যুবকের নাম হিরেন কুণ্ডু(২৪)। ঘটনা সম্পর্কে জানা গেছে শুক্রবার সকাল ১০ টা নাগাদ রাজা মণ্ডলের বাড়ির সামনে ইট ফেলাকে কেন্দ্র করে তার সৎ দাদা জীবন মণ্ডলের সাথে বচসা বাঁধে। বচসা একসময় পৌঁছায় হাতাহাতিতে। সেই সময় জীবন মন্ডলকে হাঁসুয়া দিয়ে মারতে উদ্ধত হয় রাজা। সেই সময় জীবন মণ্ডলকে(Jiban Mandal) বাঁচাতে তার ভাগ্নে হিরেন কুণ্ডু গেলে হাঁসুয়ার কোপ বসে তার মাথায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক ও পরে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ভাগ্নের । অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত রাজা মণ্ডলকে মানিকচক হাসপাতাল(Manickchak Hospital) থেকে আটক করে মানিকচক থানার পুলিশ। ভাগ্নেকে খুন করার অপরাধে গ্রেফতার হতে হয় মামাকে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।রাজা মণ্ডলের মা দাবি করেন, তার ছেলেকে জীবন এবং আরো পাঁচজন মিলে মারধর করছিল।

সে বাঁচতে গিয়ে হাঁসুয়া নিয়ে আক্রমণ করলে হিরেন কুন্ডুর(Hiren Kundu) মাথায় আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর তার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে পুলিশ। বাড়ি করা নিয়ে এবং ইট ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনায় খুন হতে হল একজনকে।বচসা থেকে হাতাহাতি এবং তারপর সংঘর্ষ। সেই সংঘর্ষের ঘটনায় প্রাণ গেল এক নিরাপরাধ যুবকের।শুক্রবার সাত সকালে এক তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়