মাইক্রোফোন হাতে অন্যরূপে মানিকচক থানার আই সি

Share:

নিজস্ব  প্রতিনিধি, মালদা: বন্দুক, লাঠিও ধরেন, আবার মাইক্রোফোন হাতে দর্শকদের গানেও মাতান মানিকচক থানার পুলিশ আধিকারিক।যাঁকে লাঠি, বন্দুক হাতে আইনশৃঙ্খলা রক্ষাতেই ব্যস্ত থাকতে দেখা যায় তাঁর হাতে মাইক্রোফোন(Microphone)। মঞ্চে একের পর এক জনপ্রিয় হিন্দি গান গাইছেন পুলিশ আধিকারিক। আর সেই গানের তালে কোমর দোলাচ্ছেন থানার পুলিশকর্মী থেকে আধিকারিকরা সকলে। দীপাবলি উপলক্ষে মালদহের মানিকচক থানার উদ্যোগে বুধবার রাতে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানেই মাইক্রোফোন হাতে একের পর এক হিট গান গেয়ে মঞ্চ মাতিয়ে দেন মানিকচক থানার আইসি পার্থ সারথি হালদার। আর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়(Social Media)।

পার্থসারথি হালদার। তিনি মানিকচক থানার(Manickchak Police Station) আইসি। আরামবাগ থানায় দীর্ঘদিন কড়া হাতে আইসি পদ সামলে গত তিন মাস আগে মানিকচক থানার আই সি হিসেবে কাজে যোগদান করেন। আইন রক্ষক হিসাবে প্রশাসকের ভূমিকায় মাত্র অল্প কিছুদিনের মধ্যেই প্রশংসা কুড়িয়ে নিয়েছেন আইসি(IC) পার্থসারথি হালদার। প্রশাসক হিসেবে তিনি প্রচন্ডই কঠোর। তবে মাইক্রোফোন হাতে তিনি একেবারে অন্য এক রকম মানুষ। তিনি একের পর এক জনপ্রিয় হিন্দি গান গেয়ে চলেছেন। আর তালে তাল মিলিয়ে নেচে চলেছেন তার অধীনে কর্মরত পুলিশ কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য আধিকারিকরা। বাদ পড়েনি আমজনতা ও। দর্শক ও আসন ছেড়ে গানের তালে নাচে মত্ত হয়েছেন।

প্রায় ১০০ বছরের ও বেশি পুরনো মানিকচক থানা প্রাঙ্গনের কালীপুজো(Kalipuja)। মানিকচক থানার পুলিশের উদ্যোগেই এই পূজোর আয়োজন। এই পুজোকে কেন্দ্র করে গত বুধবার আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সন্ধ্যার। স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে থানা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে দাঁড়ান মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার। তার গানের গলায় মুগ্ধ দর্শক আসনে সকলে। অনেকের দাবি, আই সি সাহেব গানে অনেক শিল্পীকেই টেক্কা দিতে পারেন। দর্শকদের অনুরোধে গান গাইতে ওঠেন মঞ্চে। তবে একটি গান গাওয়ার পরই গানে মাতোয়ারা দর্শকদের(Audiance) কাছ থেকে একের পর এক অনুরোধ আসতেই থাকে।রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক জানান, সোশ্যাল মিডিয়ায় আমিও আই সি সাহেবের গান শুনেছি। তার গানে আমি একেবারে মুগ্ধ। যার মধ্যে শিল্পবোধ আছে, তিনি অনেক বড় মানের মানুষ বলে আমি মনে করি।
তবে তার গান গাওয়া নিয়ে সংবাদমাধ্যমে খবর পরিবেশিত হোক তাতে একেবারে নারাজ মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার(Partha Sarathi Haldar)। তার সরল উত্তর, আমি গান শুনতে ও গাইতে খুব পছন্দ করি। তাই আমার সহকর্মীদের অনুরোধে গান গাওয়া। আর কিছু না।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী