মানিকচকে জামাইবাবুর বাড়ি থেকে শ্যালকের ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক ও জলপাইগুড়ি: জামাইবাবুর বাড়ি থেকে শ্যালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ডোমাট নিউ কদমতোলা এলাকায়। মৃত যুবকের নাম বঙ্কিম মন্ডল(২৬)। বাড়ি মানিকচকের(Manickchak) ভূতনি হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীটোলা(Nanditola) এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, মৃত যুবক বঙ্কিম মন্ডল আনুমানিক কয়েক বছর অসুস্থতায় ভুগছিলেন। বিগত কয়েকদিন আগে চিকিৎসার জন্য ডোমাট এলাকায় জামাইবাবু পঙ্কজ চৌধুরী ওরফে মাখনের বাড়ি আসেন বঙ্কিম।

এরপর মঙ্গলবার সকাল নাগাদ বন্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের দাদা অনিমেষ মন্ডল বলেন, সোমবার রাতে ওষুধ খেয়ে ঘুমানোর জন্য দরজা বন্ধ করেন তিনি। মঙ্গলবার সকাল নাগাদ বহুবার ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের লোকজনদের। জানলা দিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে বঙ্কিম(Bamkim)। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। তবে বঙ্কিমের দাদা অনিমেষ মন্ডলের দাবি মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে,জলপাইগুড়ি জেলার বানাহাট থানার (Banahat P.S.)অন্তর্গত নাথুয়া হাট জলঢাকা আলতাডাঙ্গা টি গার্ডেনের ৫ নম্বর সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক মহিলার মুন্ডুচ্ছেদ দেহ উদ্ধার হয়। বানাহাট থানা সূত্র মারফত খবর এখনো পর্যন্ত মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মৃতদেহটি অনেক পুরনো। গোটা ঘটনার তদন্তে বানারহাট থানার পুলিশ। এদিনের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের