মানিকচকে সশস্ত্র দুষ্কৃতীকে হাতেনাতে ধরল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রের খবরের অভিযান চালিয়ে মানিকচক থানার(Manickchak P.S.) পাওয়ার হাউস মোড় এলাকা থেকে বছর ২৩ এর এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত ওই যুবকের নাম জিসান শেখ বয়স ২৩ বছর। মালদার কালিয়াচক থানার আলিনগর(Alinagar) এলাকার বাসিন্দা।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে রবিবার গভীর রাতে মানিকচকের রাজ্য সড়কের(State High way) ধারে পাওয়ার হাউস মোড় এলাকায় এই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল।

ছিনতাই এর উদ্দেশ্যে জড়ো হয়েছে এই যুবক বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তারপরই মানিকচক থানার পুলিশ বাহিনী অভিযান চালায় এবং ওই যুবককে ধরে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধৃত ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশ অনুসারে পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলবে।

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস