মানিকচকে জাল সার্টিফিকেট দিয়ে শিক্ষকতা করার অপরাধে গ্রেপ্তার শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পর গ্রেফতার। অবশেষে সার্টিফিকেট জাল ঘটনার সামনে আসতেই ঐ শিক্ষিকাকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত ঐ শিক্ষিকাকে শনিবার মালদা জেলা আদালতে (Malda District Court)পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদার মানিকচক থানার পুলিশ।

জানা গেছে, ধৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নাম চাপা মন্ডল।মানিকচকের হাড্ডাটোলা গ্রামের বাসিন্দা। হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) বর্নাহি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন ২০২১ সালের অক্টোবর মাসে। তবে জাল SC শংসাপত্র দেখিয়ে চাকরি পাওয়ার ঘটনায় আদালতের নির্দেশ অনুসারে মালদার মহকুমা শাসক পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

এরপর মানিকচক থানার (Manickchak P.S.)পুলিশ গোটা অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে জাল শংসাপত্র দিয়ে চাকুরিতে যুক্ত হওয়ার অভিযোগে এই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। শনিবার শিক্ষিকাকে জেলা আদালতে পাঠিয়ে গোটা বিষয়ের তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। কোথা থেকে তিনি ওই জাল সার্টিফিকেট তৈরি করেছিলেন এবং কারা এই চক্রে রয়েছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী