দোলে খিচুড়ি ভর্তি রান্নার কড়াই উল্টে আহত শিশু-সহ বহু পুন্যার্থী, শান্তিপুরে উত্তেজনা

আসলে প্রতিবছরের বসন্ত উৎসবকে কেন্দ্র করে বনবিবি তলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। অনেকে ভক্তি সহকারে এখানে পুজো দিতে আসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে রঙ খেলার উৎসবের আলাদা তাৎপর্য রয়েছে। বাংলায় যেটা দোল, গোটা দেশের কাছে সেটাই হোলি। অর্থাৎ ৩ এবং ৪ মার্চ জুড়ে গোটা দেশে পালিত হচ্ছে রঙের উৎসব। তবে এই উৎসব যেমন সকল দুঃখ গ্লানি ভুলিয়ে দেয়। তেমনি এই রঙের উৎসবে অনেক গন্ডগোলের সূত্রপাত হয়। দুর্ঘটনার মুখে পড়েন, আবার মৃত্যুর ঘটনাও ঘটে। গতকাল রাজ্যজুড়ে দোল উৎসবে মেতেছিলেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলে। আর তাতে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। গতকাল নদিয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বড় কড়াইয়ে খিচুড়ি রান্না করার সময় গরম খিচুড়ি উল্টে শিশুসহ আহত হয়েছেন একাধিক পুন্যার্থী। আসলে প্রতিবছরের বসন্ত উৎসবকে কেন্দ্র করে বনবিবি তলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। অনেকে ভক্তি সহকারে এখানে পুজো দিতে আসেন। মায়ের কাছে মানত করেন। আর পুজো শেষে জায়গায় জায়গায় খিচুড়ি রান্না করে প্রসাদ বিতরণ করা হয়। তাতেই বিপত্তি। সেইমতো মন্দির প্রাঙ্গণের একটু জায়গায় বড় কড়াইয়ে ভোগের খিচুড়ি রান্না চলছিল। আর তখনই কড়াই-সহ গরম খিচুড়ি উল্টে আহত হন শিশুসহ একাধিক মানুষ। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একাধিক ব্যক্তির গায়ে গরম খিচুড়ি পড়ে গিয়েছে বলে খবর। গরম খিচুড়ি পরে গুরুতর জখম হয়েছে এক শিশুও। অনেকের পরিস্থিতি আশঙ্কা জনক। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এইদিকে শুধু শান্তিপুরেই নয়। গতকাল ভাটপাড়ায় বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছেন ৪ জন। তাঁরা সকলেই দোল খেলা শেষে পুকুরে স্নান করতে গিয়ে ছিলেন। তাঁদের মধ্যে একজন যুবতী ছিলেন। ঘটনার সময় গঙ্গার পাড়ে বসেছিলেন সৌরভ সরকার নামে এক যুবক। ওই তিনজনকেই গঙ্গায় ডুবে যেতে দেখে ঝাঁপ দিয়ে বাঁচাতে গেলে তিনিও তলিয়ে যান।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার