পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও মাও পোস্টার, সেই হৃদয়পুরেই

মাও (MAO) পোস্টার পড়ল পুরাতন বাজার এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের খুব বেশি দেরি নেই। তার আগে আবারও মাও পোস্টার। এই ঘটনায় এলাকা জুড়ে চঞ্চল্য ছড়িয়েছে। দেখা দিয়েছে ভীতি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এর আগেও মাও পোস্টার পড়েছিল উত্তর চব্বিশ পরগণা জেলার হৃদয়পুরে। আবারও পড়েছে একই জায়গায়। শুধু গতবারে পড়েছিল স্টেশনে। আর বুধবার মাও (MAO) পোস্টার পড়ল পুরাতন বাজার এলাকায়। এক সপ্তাহে দু’বার মাও পোস্টার পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

প্রসঙ্গত, ২০০৮ সালে হৃদয়পুর স্টেশন থেকে মাও নেতা সৌমেনকে গ্রেফতার করা হয়েছিল। স্থানীয়দের আশঙ্কা, আবারও সেই ভয়ের দিন ফিরে আসবে না তো? ফোর কালার অফসেটে ছাপা  পোস্টার ছিল লেনিনের জন্মদিনে মাও শপথ নেওয়ার। পোস্টারের নিচে লেখা, মার্ক্সবাদী লেনিনবাদী মাওবাদী সংগঠন। পোস্টারে লেখা- ‘ফ্যাসিবাদকে গুঁড়িয়ে দাও/ শ্রমিক কৃষক রাজ বানাও’, ‘ঘরে ঘরে বেকার, বাজারে আগুন/ ইভিএম ছুঁড়ে ফেলে এবারে জাগুন’, ‘সংখ্যালঘু জনগণ, বাঁচাতে তাঁদের মান ও প্রাণ/ দিচ্ছি দেব অস্ত্রে শান’, ‘সরকার বদল পণ্ডশ্রম/ বিপ্লবীরাই ওদের যম’।

পুলিশ খবর পেয়ে এলাকায় এসে পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এগুলি আদৌ মাও পোস্টার নয়। চাঞ্চল্য ছড়াতেই পোস্টার দেওয়া হয়েছে। রাতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হবে বলেও জানানো হয়েছে। বিশেষ নজরদারি থাকবে খড়দা, সোদপুর, ব্যারাকপুর, টিটাগড়, বারাসতেও।

আজই মাও হামলায় ছত্তিশগড়ে ১০ পুলিশকর্মী সহ ১১ জন নিহত হয়েছেন। ব্যবহার করা হয়েছিল ৫০ কেজি আইইডি। একই দিনে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার হৃদয়পুরে মাও পোস্টার। একই জায়গায় পরপর দু’দিন মাও পোস্টারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল