গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ড, নয়া আইন কার্যকর যুবক খুনের মামলায়

তারকেশ্বর থানায় বিকাশ আর দেবকান্তের বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(২) ধারায় মামলা দায়ের করেছে বলে সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে এদিন থেকেই লাগু হয়েছে নতুন ৩টি ফৌজদারি আইন। সেই ৩ আইন হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সেই আইনেই বলে দেওয়া হয়েছে গণপিটুনির(Mass Lynching) ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড তো বটেই, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অপরাধীর। আর এদিনই বাংলার(Bengal) দায়ের হয়েছে প্রথম গণপিঠুনিতে মৃত্যুর ঘটনার অভিযোগ। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারের জেরে এক যুবকের মৃত্যু(Death of a Youth) হয়েছে হুগলি জেলার(Hooghly District) তারকেশ্বরে(Tarakeshwar)। মৃতের নাম বিশ্বজিৎ মান্না(২৩)। সে পেশায় গাড়িচালক। পুলিশ এই ঘটনায় ২ অভিযুক্তকে আটকও করেছে। এই দুই অভিযুক্তের বিরুদ্ধেই নয়া আইনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  

জানা গিয়েছে, তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার বাসিন্দা বিশ্বজিৎকে চোর সন্দেহে রবিবার রাতে বাড়ি থেকে তুলে যান বিকাশ সামন্ত ও তাঁর ছেলে দেবকান্ত সামন্ত। অন্তত বিশ্বজিতের পরিবারের তেমনটাই দাবি। বিশ্বজিতের মায়ের দাবি, তাঁর ছেলে চুরি করেননি বলে তিনি কাকুতিমিনতি করেছিলেন অনেক। কিন্তু কোনও কথাই শোনেনি বিকাশ আর তার ছেলে দেবকান্ত। বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন তারা। মারের চোটে সংজ্ঞা হারান বিশ্বজিৎ। ওই অবস্থায় তাকে রাত ২টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসক বি‌শ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। এদিন সকালে বিশ্বজিতের পরিবার তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করে বিকাশ আর দেবকান্তের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বিকাশ ও তাঁর ছেলে দেবকান্তকে আটকও করেছে তারকেশ্বর থানার পুলিশ।

বিশ্বজিতের পরিবারের দাবি, রানাবাঁধ এলাকায় একটি গাড়ি খোওয়া গিয়েছে। সেই ঘটনায় বিশ্বজিতকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনা হচ্ছে রবিবার ঘটনাটি ঘটলেও সোমবার সকালে দায়ের হয়েছে অভিযোগ। এতদিন রাজ্যে গণপিটুনির ঘটনায় পুলিশ IPC-র ধারা অনুযায়ীই FIR দায়ের করতো। কিন্তু বিশ্বজিতের মৃত্যুর ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার(BNS) ১০৩(২) ধারায় মামলা দায়ের করেছে বলে সূত্রে জানা গিয়েছে। গণপিটুনি এবং বিদ্বেষপূর্ণ অপরাধে হত্যার ঘটনায় এবার থেকে এই আইনেই অভিযোগ দায়ের হবে। সেক্ষেত্রে জাতি, বর্ণ, সম্প্রদায় বা ব্যক্তিগত বিশ্বাসের মতো কারণের ওপর ভিত্তি করে হত্যার ঘটনা ঘটলে যাবজ্জীবন কারাদণ্ড তো বটেই, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অপরাধীর। এখন বিশ্বজিতের পরিবার দুই অভিযুক্তের ফাঁসির সাজাই চাইছেন।

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে