বাড়তে পারে পেট্রোপণ্যের দাম, উদ্বেগে সাধারণ মানুষ

সদ্য শেষ হয়েছে দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট মিটতে আবার জ্বালানি তেলের দাম বাড়তে পারে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি:  সদ্য শেষ হয়েছে দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট মিটতে আবার জ্বালানি তেলের(Petrol) দাম বাড়তে পারে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। করোনাকালে প্রতিনিয়ত বেড়েছে জ্বালানির দাম। টান পড়েছে সাধারণ মানুষের পকেটে। সংসার চালাতে বেকায়দায় পড়ছেন সাধারণ মানুষ। দাম বৃদ্ধিতে পেট্রোল আগেই সেঞ্চুরি পার করেছে। সেঞ্চুরি ছুঁই ছুঁই ডিজেলেরও। মোদি সরকার নির্বাচনকে পাখির চোখ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আটকে রেখেছিল বলে মনে করছেন অনেকে। জল্পনা, ১০ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর আবার জ্বালানির দাম বাড়িয়ে দিতে পারে কেন্দ্র। সেই কারনেই এখন রাজ্যজুড়েই দেখা যাচ্ছে পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি তোলার ভিড়। পেট্রোল, ডিজেল যে যতটা পারছেন চার চাকা বা দু চাকার গাড়ির পেটে ভরে নিতে। মালদা জেলাতেই সেই একই ছবি দেখা গেল।

নর্থ বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের জোনাল চেয়ারম্যান মালদার অমিত কুমার পাল এ বিষয়ে জানান, ‘আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি তেলের দাম আবার বাড়বে।‌ বর্তমানে তেলের যা দাম সেক্ষেত্রে গাড়ির সংখ্যা ৪০ শতাংশে নেমে এসেছে। যদি তেলের দাম আরও বাড়ে তাহলে আরও সমস্যা তৈরি হবে। পাশাপাশি পেট্রো পণ্যের দাম নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের দৃষ্টি দেওয়া উচিত।’ বর্তমানে পেট্রোল বিকোচ্ছে ১০৪ টাকা ৪২ পয়সা প্রতি লিটার। ডিজেল বিকোচ্ছে ৮৯ টাকা ৫৫ পয়সা প্রতি লিটার। হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম। ইংরেজবাজারের জয় সাহা এবং শরৎ পালের সঙ্গে এবিষয়ে কথা বলে জানা গেল সিংহভাগ মানুষের মতো তাঁরাও চাইছেন জ্বালানি তেলের দাম কমুক। জয় সাহা বলেন, ‘আমারা নিম্নমধ্যবিত্ত মানুষ। আমাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। আমরা চাই তেলের দাম না কমে, বরং চাই তেলের দাম কমুক।’ পাশাপাশি শরৎ পাল বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়লে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। শুনেছি তেলের দাম লিটার প্রতি ১০-১২ টাকা নাকি বাড়বে। তাই যতটা পারছি তুলে রাখছি।’

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ