চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিশ্চন্দ্রপুরে চোখের নিমেষে পুড়ে ছাই একের পর এক দোকান ঘর ও বসতবাড়ি

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: ভয়াবহ আগুনে পুড়ে ছাই একের পর এক দোকানঘর ও বসতবাড়ি।বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটে সোমবার দুপুর নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গিদরমারি
বাজারে(Gidarmari Market)।আর ওই এলাকা ঘিঞ্জি হওয়ায় সেখানে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি‌ সময় লাগেনি।প্রথম দিকে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।

খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল(Tulsihata Fire Brigade) অফিসে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।তবে দমকল পৌঁছানোর আগেই ১৫টির বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর।এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও দুটি গবাদি পশু পুড়ে দগ্ধ হয়ে গিয়েছে। সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,আজ দুপুর নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়।পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে।

ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।বড় আকার নিয়েছিল আগুন।অল্পের জন্য রক্ষা পেল দুইটি গ্রাম।জানা যায়,এই বাজারে ছিল চায়ের দোকান,মুদির দোকান,ওষুধের দোকান ও ফার্নিচারের দোকান সহ বসতবাড়ি।বিধ্বংসী আগুনে দোকানঘরগুলি পুড়ে কাঠকয়লায় পরিনত হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি বলে অনুমান।

Published by:

Share Link:

More Releted News:

‘শুভেন্দুর নির্বাচনী এজেন্ট কে?’ নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক

হলদিয়া ও কাঁথির এসডিপিওকে বদলি করল কমিশন

‘পরিযায়ী শ্রমিকদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলছে’‌, মন্তেশ্বরে বিস্ফোরক মমতা

বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, ভোটমুখে উত্তপ্ত বসিরহাট

‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা হয়েছে’! I-PAC কর্মীদের আশ্বাস মমতার

‘১০ বছরে গঙ্গাসাগরে একটাও দুর্ঘটনাও ঘটেনি’, মহাকুম্ভের প্রসঙ্গ টেনে দাবি করলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ