দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিদ্যাসাগর সেতুতে চলন্ত যাত্রিবাহী বাসে ভয়াবহ আগুন, প্রবল যানজটে সমস্যায় নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটার ঠিক আগের দিন বড় বিপদের হাত থেকে রক্ষা। বুধবার সকালে একটি যাত্রিবাহী বাসে দাউদাউ করে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে শহরের অন্যতম ব্যাস্ত বিদ্যাসাগর সেতুতে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে সেতুর উপরেই বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। যাত্রীদের বাস থেকে দ্রুত নামিয়ে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। ৩০ মিনিটের বেশি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, বুধবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে সাঁতরাগাছির দিক থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাসে চলন্ত বাসে আগুন লাগে। কয়েক মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। এই খবর পেয়েই হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । বড় দুর্ঘটনার আগেই  যাত্রী, চালক, কন্ডাক্টর সকলে বাস থেকে নেমে পড়েন। দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত আগুন নেভানোর কাজ করে।

ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন বলেই প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। ব্রিজের উপর আগুন লাগার কারণে প্রায় পৌনে এক ঘণ্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন  চলাচল ব্যহত হয়। এতেই  প্রবল যানজটের সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ব্যাস্ত সময়ে বাসে এই অগ্নিকান্ডের জেরে রাস্তায় যানজটের কারণে নাকাল হতে হয়েছে যাত্রীদের। যদিও অন্যদিকে কলকাতা থেকে হাওড়াগামী রাস্তায় যানচলাচলে কোনও ব্যঘাত ঘটেনি।

 

 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ