ভোটার তালিকায় নাম তোলার প্রার্থনায় ঠাকুরনগরে পুণ্য স্নান মতুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি : চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৩ লক্ষ ভোটারের নাম। তারমধ্যে বহু সংখ্যক মতুয়া রয়েছেন। খসড়া তালিকা থেকেও নাম বাদ গিয়েছিল প্রায় দেড়লক্ষের বেশি মতুয়াদের। তারপরেও আরও ৩০ হাজারের বেশি নাম বাদ গিয়েছে। এরপরেই চিন্তায় ছিলেন মতুয়ারা। বহু মতুয়াদের নামের পাশে লেখা বিচারাধীন। তাঁরা ভবিষ্যত নিয়েও চিন্তা বাড়ছে। এই পরিস্থিতিতেই ঠাকুরনগরে শুরু হয়েছে ধর্ম মহামেলা। বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা আসছেন এই মেলায়। সোমবার থেকে ঠাকুরবাড়ির কামনা সাগরে পুন্যস্নান শুরু হয়েছে।  সঙ্গে চলছে ঠাকুরের কাছে প্রার্থনা।    

পুণ্য স্নান সেরে ঠাকুরের কাছে মতুয়াদের একটাই প্রার্থনা, ভোটার তালিকায় নাম যেন ওঠে। ভোটারাধিকার কোনওভাবেই হারাতে রাজি নন তাঁরা। দূরদূরান্ত থেকেও বহু মতুয়ারা এসেছেন এখানে। সকল মতুয়াদের নামই যেন ওঠে তালিকায়, এমনটাই প্রার্থনা করছেন তাঁদের। বনগাঁ, মালদা থেকেও বহু মতুয়ারা এসেছেন। কারও নাম আসলেও, পরিবারের অনেকের নাম ওঠেনি। ফলে চিন্তায় রয়েছেন তাঁরা। মতুয়াগড় থেকেই হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন ১ লক্ষ ৩৪ হাজার ৭৬২ জন। তারমধ্যে থেকে বিপুল নাম বাদ পড়েছে। 

তাঁরা বলেন, ডঙ্কার আওয়াজে মন ভালো হয়ে যায়। ঠাকুরের কাছে নাম তুলে দেওয়ার কামনা করব। নাম বাদ গেলে প্রয়োজনে আন্দোলন করবেন বলেও জানান তাঁরা। মতুয়াদের মেলা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘মতুয়া ভাই-বোনেদের অধিকার রক্ষায় অতীতেও পাশে ছিলাম, আজও আছি এবং ভবিষ্যতেও অতন্দ্র প্রহরীর মতো লড়াই চালিয়ে যাব। মনে রাখবেন, বাংলার মাটিতে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে আমি কাউকে দেব না।’

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!