এই মুহূর্তে

নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: মায়াপুরের হোটেলে এক নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করে সেই ছবি ভাইরাল করার অভিযোগে গ্রেফতার এক যুবক। ধৃত অভিযুক্তের নাম রোহিত দাস(Rohit Das)। মায়াপুরের হোটেলে এক নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করে সেই ছবি ভাইরাল করার অভিযোগে গ্রেফতার এক যুবক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও পোকসো ধারায় মামলা রুজু করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করে পুলিশ।সূত্রের খবর, নবদ্বীপ পৌর এলাকার মালঞ্চপাড়ার বাসিন্দা যুবক রোহিতের সঙ্গে পরিচয় সূত্রে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে নাবালিকা ছাত্রীর ।অভিযোগ বেশ কয়েকমাস আগে নাবালিকা ছাত্রীকে নিয়ে মায়াপুরের(Mayapur) একটি হোটেলে যায় ওই অভিযুক্ত যুবক।

সেখানে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা ভিডিও করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ।সম্প্রতি সেই ভাইরাল ভিডিও নাবালিকা ছাত্রীর পরিবারের নজরে আসে।এরপরই নবদ্বীপের মালঞ্চপাড়ার বাসিন্দা অভিযুক্ত যুবক রোহিত দাসের বিরুদ্ধে শুক্রবার নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার।অভিযোগ পেয়ে তদন্তে নেমে শুক্রবার গভীর রাতে অভিযুক্ত যুবককে মালঞ্চপাড়া(Malanchapara) থেকে গ্রেফতার করে নবদ্বীপ থানার(Nabwadip P.S.) পুলিশ।

যদিও ভাইরাল ভিডিওর বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত যুবক।পাশাপাশি মোবাইলে ভিডিও তোলার বিষয়টি স্বীকার করলেও ভাইরাল করেনি বলে দাবি অভিযুক্তের। ওই যুবক পালটা অভিযোগ করেন তার সঙ্গে এই নাবালিকা ছাত্রীর যৌন মিলনের ভিডিও(Video) নাকি ওই ছাত্রী তার দুই বান্ধবীকে পাঠিয়েছিল। তারাই ভাইরাল করে থাকতে পারে।পুলিশের পক্ষ থেকে ওই নাবালিকা ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ওই নাবালিকা ছাত্রীকে বিচারপতির সামনে গোপন জবানবন্দি করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে দুজনের মোবাইল ফোনের তথ্য যাচাই করে দেখছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাকদ্বীপে আইএসএফে বড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

প্রধানমন্ত্রীকে বয়কট করল দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট

খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে পুলিশ

কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মুখে কুলুপ মোদির‌, গাড়ি ভর্তি সিলিন্ডার বিজেপির ক্যাম্পে

ময়নায় যানজটে আটকে থাকা ব্রিগেডগামী বাসকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ