সন্ধে নামার আগেই গুটিয়ে ফেলতে হয় ‘ব্রহ্মদৈত্যের মেলা’, গা ছমছমে কাণ্ড ময়ূরেশ্বরে

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম:পয়লা মাঘ বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের ঢেকা গ্রামের অদূরে মাঠের মধ্যে প্রাচীনকাল থেকেই হয়ে আসছে ‘ব্রহ্মদৈত্ব্যের মেলা’ ৷ তবে এই মেলা শেষ হয় সন্ধ্যে হবার আগেই। তারপর কেউ ওই মেলা প্রাঙ্গণের কাছে থাকে না। মেলা মানে মিলন ক্ষেত্র ৷ আর এই মিলন ক্ষেত্রে আগমন ঘটে বহু দূর-দূরান্ত মানুষের । এবছরও তার ব্যাতিক্রম হয় নি ।সাড়ম্বরে পালিতো হল ঢেকার এই ‘ব্রহ্মদৈত্ব্যের মেলা'(Bramhodaityer Mela) ৷ মেলাটি সাধারণত ‘ঢেকার পাড়ের মেলা’ নামেই পরিচিত ৷ বাবা সন্ন্যাসীর পূজা উপলক্ষ্যে একদিন ব্যাপী এই মেলা হয় ঢেকা গ্রাম সংলগ্ন একটি মাঠের মধ্যে ৷

সকাল থেকে শুরু হয় আর সন্ধ্যা ঘনানোর পূর্বেই শেষ হয়ে যায় মেলা ৷ লোকমুখে শোনা যায় ব্রহ্মদৈত্ব্যের কথা ও কাহিনী ৷ যার ভয়ে এখনো শঙ্কিত মানুষ ৷ এখনো রাত্রি হলে মেলার ত্রিসীমানায় যান না কোনো মানুষজন ৷ ঠিক যেনো স্বামী বিবেকানন্দের ‘ছেলেবেলা’ গল্পের কাহিনী ৷ এখানে শোনা গেছে বহু কাল আগে নাকী কোনো এক জনৈক নিজের সাহস বড়াই করে রাত্রি কাটিয়ে ছিলো , কিন্তু সকাল হলেই স্থানীয়দের চোখে পরে ব্যক্তি মুখে রক্ত উঠে মারা গেছেন ৷ আর তখন থেকেই রাত্রি ঘনালে কেউ তার ধার পাশেও ঘেঁসেন না ৷ শোনা যায় ব্রহ্মদৈত্ব্যের নানা কথা ও কাহিনী ৷ তাই সকালে মেলার শুভারম্ভ করে সারাদিন চলে রমরমিয়ে বেচা কেনা । আর সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় এই মেলা ৷

ভিন গ্রাম থেকে কয়েক হাজার মানুষের ঢল নেমেছে মেলাতে এবছর ৷ বুধবার দুপুর একটা নাগাদ সেই চিত্র ধরা পড়লো  ক্যামেরায় । মেলায় পোড়া মাটির তৈরী নানান জিনিসপত্র কেড়েছে নজর ৷ এছাড়াও বাঁশ , বেত , কাঠের তৈরী নানান আসবাবপত্র , মাছ ধরার জাল , পলুই , খাঁচি , পেঁছে , চাষযোগ্য ফাওড়া , লাঙল , কোদাল , কাস্তে , রান্না সরঞ্জাম শিল , নোড়া , ছাড়াও নানা রকমারি মিষ্টি পাওয়া যায় এই মেলাতে ৷ মেলার বিশেষ আকর্ষন লাল আলুর তৈরী মিষ্টি ৷ স্থানীয়রা দাবি করেন এই মেলায় এতটাই বেচাকেনা যে সন্ধ্যা ঘনানর আগেই মিষ্টির রস পর্যন্ত বিক্রি হয়ে যায় এই মেলায়। এবছর প্রশাসনিক ব্যবস্থাও ছিলো বেশ চোখে পড়ার মত ৷

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে