রানীরহাটের জমিদার বাড়ির শতাব্দী প্রাচীন দুর্গা পুজা এখন ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহারের রাজ ঐতিহ্যের আদলে তৈরি স্থায়ী মন্দিরে পুজো অনুষ্ঠিত হলেও তা যেন ক্রমশঃ জৌলুশনহীন হয়ে পড়ছে। কোচবিহারের  মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটের জমিদার বাড়ির(Ranirhat Jamidar Bari Puja) ২৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দুর্গা পুজা এবছরও অনুষ্ঠিত হচ্ছে।কোচবিহারের রাজ আমলে নির্মিত স্থাপত্যের নিদর্শন হিসাবে রানিরহাটের জমিদার বাড়ির দুর্গা মণ্ডপ যেন আজও  ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। কিন্তু অবহেলায় তা আজ ভগ্ন প্রায়।  সংস্কার ও রক্ষনা বেক্ষনের অভাবে মন্দিরটির  আজ জীর্ন অবস্থা।  আর এই মন্দির নির্মানের পশ্চাদে লোকমুখে প্রচলিত আছে নানান কাহিনী।

আড়াইশো বছরের পুরনো সেই ভবন আজ দুর্গা মণ্ডপ হিসাবে ব্যবহৃত হলেও এর অন্তরালে লুকিয়ে আছে অন্য এক ইতিহাস। এই ঐতিহ্য বাহী পুজো মাঝখানে বন্ধ ছিল দীর্ঘদিন। এলাকাবাসীদের উদ্যোগে আবারো শুরু হয়েছে ঐতিহ্যবাহী দুর্গাপুজো। এবার কুড়ি তম বর্ষ। এই পুজোকে ঘিরে এলাকার মানুষদের আবেগ উৎসাহ উদ্দীপনা জড়িয়ে রয়েছে ঠিকই, কিন্তু আগের মতো যৌলুস নেই এই পুজোর।

আয়োজকদের পক্ষ থেকে পদমন বর্মন জানান, জমিদার আমলের এই ঐতিহ্যবাহী পুজো আমরা এলাকাবাসীরা মিলে বিগত কুড়ি বছর থেকে করে আসছি। কিন্তু আমরা কোন সরকারি সুযোগ-সুবিধা পাই না, তবে এই পুজোকে ঘিরে এলাকার মানুষদের আবেগ জড়িয়ে রয়েছে। জমিদার বাড়ির পুজো এখন সর্বজনীন পুজো।পুজোর কদিন গ্রামের সকল মানুষ এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। এই পুজোকে ঘিরে চলে খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ উৎসব। সকলে মিলে মা দুর্গার আরাধনায় মেতে ওঠেন।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের