প্রেমের মানচিত্রে কাঁটাতার নেই, মেক্সিকো থেকে হাওড়া এসে বিয়ে করলেন তরুণী

মেক্সিকোর বাসিন্দা লেসলি। আর বাংলার হাওড়ার বাসিন্দা অরিজিৎ ভট্টাচার্য। দিল্লি চলে আসেন মেক্সিকো কন্যা। আর বাংলার পুত্রও।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মানচিত্রে কোনও বেড়াজাল থাকে না। থাকলেও হার মানে ভালবাসার কাছে। তা বারবার প্রমাণ হয়েছে। আবারও বেড়াজালের বাধা টপকাল প্রেম। ভালবাসার টানে মেক্সিকো (MEXICO) থেকে হাওড়া (HAWRAH) এলেন তরুণী। আইনীভাবে সারলেন বিয়েও।

মেক্সিকোর বাসিন্দা লেসলি। আর বাংলার হাওড়ার বাসিন্দা অরিজিৎ ভট্টাচার্য। অরিজিৎ- এর বাড়ি বালিতে। যখন অতিমারি ঠেকাতে বিশ্ব জুড়ে লকডাউন, তখন আলাপ হয়েছিল তাঁদের। ভার্চুয়াল জগতেই পরিচয়। তাঁদের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের (DATING APP) মাধ্যমে। তারপর ক্রমশ কথা বাড়তে থাকে। কাছে আসার ২ নৌকার তখন পালে লেগেছে হাওয়া। ধীরে ধীরে একে অপরের কাছ থেকে চলে আসেন আরও কাছে। তবে সময় তো একটু লেগেইছে। মন দেওয়া নেওয়া হবে যে ভাষায়, তা তো আর দুজনের একই নয়। দুজনের মাতৃভাষা আলাদা।  পরিবার সূত্রে জানা গিয়েছে, লেসলি ইংরেজিতেও খুব বেশি সড়গড় ছিলেন না।  

ডেটিং অ্যাপ থেকে ধীরে ধীরে ফোন। আর তারপর দেখা করার প্রবল ইচ্ছে। জানা গিয়েছে, অরিজিতের দেখা করতে যাওয়ার কথা ছিল মেক্সিকো। তবে তা হয়ে ওঠেনি বিভিন্ন বাধার জন্য। এরপর ঠিক হয় লেসলি আসবেন হাওড়া। বিভিন্ন বাধায় হয়ে ওঠেনি তাও। প্রেমের ভরসা বলতে ছিল মোবাইল। এখানেই চলেছে প্রেমালাপ। দেখা করে আরও কিছুদিন মেশা। তারপর ঘর বাঁধার সিদ্ধান্ত আর নেওয়া হয়নি। বলা ভাল, মাঝে হয়েছে স্টেপ জাম্প। এক্কেবারে বিয়ে। দিল্লি (DELHI) চলে আসেন মেক্সিকো কন্যা। আর বাংলার পুত্রও। দেশের রাজধানী দিল্লিতে প্রথম দেখা, একসঙ্গে একটু ঘোরা। এরপরেই সোজা বাংলার হাওড়ায়। ব্যাস তারপর এক্কেবারে আইনি বিয়ে (MARRIAGE)। সামাজিক বিয়েও হবে আগামী ৫ জুলাই। নবদম্পতির জন্য অফুরান শুভেচ্ছা রইল ‘এই মুহূর্তে’-র পক্ষ থেকে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড