লীলা কীর্তনের আসর থেকে বাড়ি ফিরতেই মাথা থেঁতলে নৃশংসভাবে খুন মহিলাকে

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: ইট দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করা হল এক মহিলাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায়। মৃত মহিলার নাম সাথী মন্ডল (৪৫)। জানা গিয়েছে, এলাকায় চলছিল ২৪ প্রহর লীলা কীর্তন। গভীর রাতে কীর্তন শুনে বাড়ি ফিরে আসেন ওই মহিলা। আচমকা কে বা কারা হামলা চালায় বলে অভিযোগ। ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় ওই মহিলার। এরপর তার এক ছেলে বাড়িতে ঢুকলে দেখতে পান মায়ের রক্তাক্ত দেহ পরে রয়েছে মেঝেতে । তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, শরীরের সোনার গয়না ছিনতাই করতে হয়তো দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল। বাধা দেওয়ায় মহিলাকে খুন করে দুষ্কৃতীরা বলে অনুমান স্থানীয়দের । মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ।রবিবার সকালে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় পুলিশ। মহিলা খুনের ঘটনায় শোকাহত পরিবার সহ গোটা গ্রাম।

খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পৌঁছান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। এই ঘটনা যেই ঘটাক না কেন তাকে ছাড়া হবে না। পুলিশের সঙ্গে কথা বলে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের শাস্তির দাবি করেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।নিহত মহিলার সঙ্গে কারোর ব্যক্তিগত সত্যতা ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহ থেকে সোনার গয়না গুলি খুলে নেওয়ার পেছনে খুনের মোটিভ সম্পর্কে ধোঁয়াশা তৈরি করার বিষয় কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?