ঝাড়খন্ডে মৃত্যু পরিযায়ী শ্রমিকের! বেলডাঙাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার সুজাপুরের বাসিন্দা আলাই শেখের। বিহারে ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খুনের অভিযোগ তুলেছে পরিবার। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে জাতীয় সড়ক ও রেল অবরোধ করেন গ্রামবাসী।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙার সুজাপুরের বাসিন্দা আলাই শেখ (৩০) ঝাড়খণ্ডে ফেরির কাজ করতেন। বিহারে ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার তাঁর ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি আলাই শেখকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাংলার শ্রমিক হওয়ার জন্যই তাঁর ওপরে নির্যাতন করা হয়েছে। শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাশাপাশি বেলডাঙা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তার জেরে বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল।

১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর কারণে রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নাকাল হতে হচ্ছে  তৈরি হয়েছে। কয়েক’শ পণ্যবাহী ট্রাক ও বাস আটকে পড়ায় বিপাকে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। নিহত আলাই শেখের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দেশের বিভিন্ন প্রান্তে বাংলার শ্রমিকদের ওপরে নির্যাতনের অভিযোগ রয়েছে। এবার শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের