বারাসতে পোস্ট অফিসে সিএএ সার্টিফিকেট পেতে হেনস্থার অভিযোগ ,সরজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: সিএএ ফর্ম ফিলাপ ও সার্টিফিকেট পেতে হেনস্থার শিকার হতে হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু শরণার্থীদের।এমন অভিযোগ পেয়ে সোমবার সকালে আচমকা অভিযোগটি খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদরের বারাসত হেড পোস্ট অফিসে(Barasat Head Post Office) হাজির হন রাজ্যের খাদ্য ও সরবরাহ এবং বিপণন মন্ত্রী অশোক কীর্তনিয়া(Minister Ashok Kirtania) ।তিনি বারাসত রিজিওনাল হেড পোস্ট অফিসের সুপারিনটেনডেন্ট এর সঙ্গে বৈঠক করেন এবং যত দ্রুত সম্ভব সিএএ(CAA) সার্টিফিকেট প্রাপকদের হয়রানি মুক্ত পরিষেবা প্রদানের পরামর্শ দেন। এদিন মন্ত্রীকে সামনে পেয়ে হয়রানির শিকার হওয়া মানুষরা তাদের ক্ষোভ উগড়ে দেন।

চলতি বছর বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাম তোলার ক্ষেত্রে সিএএ সার্টিফিকেট প্রদান বাধ্যতামূলকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই মোতাবেক বারাসত পোস্ট অফিসে গত এক সপ্তাহ ধরে ভিড় করতে থাকেন হাজার হাজার মানুষ। কিন্তু প্রত্যেক দিনই তাদের ফিরে যেতে হচ্ছে নানা কারণে। যদিও পোস্ট অফিস সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা যোজনার নাম সংযুক্ত ও সংশোধনের কাজ চলছে তার জন্য বিশাল মানুষের ভিড় হচ্ছে। পাশাপাশি সিএএ সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রেও একই রকম মানুষের চাপ রয়েছে। কিন্তু কর্মচারী কম থাকায় মানুষকে দ্রুত পরিষেবা দেওয়া যাচ্ছে না।

বিষয়টি নিয়ে মন্ত্রী সরকারের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করায় পোস্ট অফিস কর্তৃপক্ষের দাবি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। রাজ্যের খাদ্যমন্ত্রী(Food Minister) সেখানে উপস্থিত সাধারণ মানুষকে আশ্বস্ত করেন অতি দ্রুত এই সমস্যা মিটিয়ে ফেলা হবে। সাধারণ মানুষ যাতে কোনভাবে হয়রানি না হয় সেদিকে কড়া নজর রয়েছে বাংলার বিজেপি সরকারের। সাধারণ মানুষ বাংলায় পরিবর্তন এনেছে। তাই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া প্রথম অঙ্গীকার রাজ্য সরকারের।

মুহূর্তের মধ্যেই সব শেষ..,কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের