১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল বাড়ির ছেলে। তারপর থেকে মায়ের প্রতিটি দিন কেটেছে অপেক্ষায়। যত সময় গিয়েছে ততই মনের মধ্যে জেঁকে বসেছে সন্তানকে কাছে আর না পাওয়ার  ভয়। সন্তানকে খুঁজতে খুঁজতে হয়তো একসময় ক্লান্ত হয়ে পড়েছিল পরিবার, কিন্তু মায়ের মন থেকে মুছে যায়নি ছেলের মুখ। দেখতে দেখতে কেটে গিয়েছে ২৪টা বছর। বদলে গিয়েছে সময়, বদলে গিয়েছে চেহারা, বদলে গিয়েছে জীবনের পথ। তবু মায়ের স্মৃতিতে রয়ে গিয়েছিল সেই ১২ বছরের ছোট্ট ছেলেটা। অবশেষে দীর্ঘ ২৪ বছর পর যখন সেই সন্তান ফিরল মায়ের কাছে, তখন আবেগের বাঁধ ভাঙল দু’জনেরই।  মা-ছেলের এই পুনর্মিলনের গল্প যেন আরও একবার প্রমাণ করল, সময় অনেক কিছু বদলে দিতে পারে, কিন্তু সন্তানের প্রতি মায়ের ভালবাসাকে মুছে দিতে পারে না। 

রাজস্থানের রাজসমন্দ জেলার আমেট তহশিলের সেনগনবাস গ্রামের বাসিন্দা প্রকাশ নায়েক। প্রায় ২৪ বছর আগে, মাত্র ১২ বছর বয়সে বাবার সঙ্গে কাজের সন্ধানে মুম্বই গিয়েছিলেন তিনি। বাবার পাশাপাশি গ্রামের আসুনাথ নামে এক ব্যক্তিও তাঁদের সঙ্গে ছিলেন। প্রথম কয়েক মাস বাবার সঙ্গে থাকলেও, প্রায় ছয় মাস পর আচমকাই বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান প্রকাশ। ছেলেকে খুঁজতে বহু চেষ্টা করেন তাঁর বাবা। কিন্তু কোনও খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত গ্রামে ফিরে আসতে বাধ্য হন তিনি। প্রকাশের নিখোঁজ হওয়ার ঘটনায় মুম্বই ও আমেট, দুই জায়গাতেই অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর কোনও সন্ধান মেলেনি। অনেকেই প্রকাশের ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন। তবে কথায় বলে ঈশ্বর চাইলে সব হয়। এক্ষত্রেও সেটাই হয়েছে। দীর্ঘ ২৪ বছর পর প্রকাশের বিহারে থাকার খবর সামনে আসে।  সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সাহায্যে প্রকাশের ছবি পৌঁছয়  প্রকাশের মা সোহিনী দেবীর কাছে। ছেলে বড় হলেও তাঁকে চিনতে ভুল করেননি মা।  

আরও পড়ুন: ‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

প্রকাশকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে তাঁর ছোট ভাই শ্রবণ নায়েক ও মা সোহনি দেবীর বিহারে যাওয়ার ব্যবস্থা করে দেন সাংবাদিকরা। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে রাজস্থানের আমেটে ফেরেন প্রকাশ।  দীর্ঘ ২৪ বছর পর পরিবারের মানুষদের সামনে পেয়ে আবেগ সামলাতে পারেননি তিনিও। অন্যদিকে, এত বছর পর ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা। তাঁদের এই পুনর্মিলনে খুশির আবহ তৈরি হয় গোটা পরিবারে। স্থানীয় বাসিন্দারাও এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন। 

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসনের নামে বাড়াবাড়ি, ছাত্রীর চুল খিমচে তুলে নিলেন শিক্ষক

সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের